

শিব রাত্রি
সকাল থেকেই মা দুর্গা কেমন যেন আনমনা
মুখখানা থমথমে খিটখিটে তার মেজাজখানা।
ঘরে নেই শিবঠাকুর হলো প্রায় মাসের বেশি
বলেছিলেন ফিরবে ঘরে শিব রাত্রির চতুর্দশী।
মহাকুম্ভে মহাদেব ছিলেন বেশ ভক্ত মাঝে
কাটলো দিন কাটলো রাত ধ্যানমগ্ন প্রয়াগরাজে।
বাড়ি ঘরে ভোলেবাবার নেই তেমন পিছুটান
মা দুর্গা দশ হাতে একাই সংসার সামলান।
কখনো ভোলা শ্মশানেতে নন্দী ভৃঙ্গি সঙ্গে সাথে
কখনো বা একলা ঘোরেন ভস্ম মেখে ত্রিশূল হাতে।
মর্তধামে মেয়েগুলোর সব মন বোঝা বড় দায়
বুঝিনা বাপু সবাই কেন ভোলার মত বর চায়?
ছুটছে সব ঘড়া হাতে শিবের মাথায় ঢালতে জল
চারিদিকে যাচ্ছে দেখা লক্ষ কোটি মেয়ের দল।
চালচুলোহীন বাউন্ডুলে শিবের সাথে করলে ঘর
বুঝবে মজা সত্যি যদি শিবের মত পায় বর।
সাধাসিধে ভোলেবাবার সংসারেতে নেই যে মন
ত্রিভুবনের সবাই বুঝি ভোলেবাবার আপনজন।
থাকেনা মনে উমার কথা চোখে জল অভিমানে
ঢালছে জল মেয়ের দল শিব এখনো মর্তধামে।
চতুর্দশী নিশি রাত দুর্গা থাকেন অপেক্ষাতে
কখন আজ ফিরবে শিব দেখা হবে সাক্ষাতে।
কৃষ্ণ কালো আঁধার রাতে হঠাৎ বুঝি চাঁদের আলো
আকন্দ ফুলের মালা গলায় মহাদেব ঘরে এলো।
চোখের জল মুছিয়ে দিয়ে বলেন উমার কানেকানে
যতই থাকি দূরে আমি তুমিই আমার বুকের বামে।
আপনিও পাঠাতে পারেন আপনার এলাকার তথ্য, আপনার লেখা ছড়া, কবিতা, ছোটগল্প বা আপনার আঁকা ছবি।
আমরা বিচার বিশ্লেষণ করে শর্তসাপেক্ষে তা সর্বসমক্ষে প্রকাশ করব, আপনাদের প্রিয় এই ওয়েবসাইটে।
আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সংযুক্ত হতে চাইলে এই লেখার উপর ক্লিক করুন 👈




Users Today : 2
Total Users : 397806
Views Today : 2
Total views : 536541
Who's Online : 0
Your IP Address : 216.73.216.149