

( প্রাক্তন শিক্ষক )
ছড়ায় ছড়ায়
রাজামশাই কাটেন ছড়া!
মানে একটা আছেই আছে।
আমার কাছে পড়েনি ধরা
পড়বে ধরা কারুর কাছে।
আগেভাগে বলবে বাপু
হাসি নাকি কান্নার ওটা
কান্না-হাসি কষ্ট তো নয়
বুদ্ধি এখনও হয়নি মোটা।
রাজামশাই বলেন যখন
বিচার করার কিই বা থাকে?
কোকিল যদি বাঁসাই বোনে
ব্যাঙ্ যদি বা নাচতে থাকে!
তিনটি তলার বাড়িটি তাঁর
গরীব বেজাই-ভীষণ কষ্ট
সরকারী খুদ্ চাঁটতে দিচ্ছে
ব্যাপারটা তো অতীব স্পষ্ট।
রিক্সা টানে মাঠে খাটে
পাড়ি দেয় বা শ্রমিক হ'তে
সাহেব ওরা ধনীর পুত্র
চিন্তা আর কীই বা তাতে?....
চাইলে রাজা নামেন পথে
স্বার্থবুদ্ধি নয়কো ভ্রষ্ট।
ভুড়িসহ চিকন্ দেহ
বুদ্ধিজীবী-ধৃতরাষ্ট্র।
আপনিও পাঠাতে পারেন আপনার এলাকার তথ্য, আপনার লেখা ছড়া, কবিতা, ছোটগল্প বা আপনার আঁকা ছবি।
আমরা বিচার বিশ্লেষণ করে শর্তসাপেক্ষে তা সর্বসমক্ষে প্রকাশ করব, আপনাদের প্রিয় এই ওয়েবসাইটে।
আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সংযুক্ত হতে চাইলে এই লেখার উপর ক্লিক করুন 👈




Users Today : 6
Total Users : 397792
Views Today : 20
Total views : 536516
Who's Online : 0
Your IP Address : 151.26.122.119