

( প্রাক্তন শিক্ষক )
🟠⚪🟢জাগো জনগণ🟧⬜🟩

বেহায়া শয়তান বিষম যাঁতাকলে
যখন হয়েছে যুতা,
শয়তানের যত সহযোগী সব
ছেড়ে দিচ্ছে জোট সুতা।
তবুও আবার নতুন শয়তানী
যতই সঙ্গে জুড়ে,
তখনই তাহার হৃদ্-সহচরেরা
কেবলই মরে পুড়ে।
একে একে সব কর্পূর সম
মিলায় শূন্য তলে,
বলে নাহি পারি শয়তানীতে
যতক্ষণ লড়াই চলে।
বেচারা শয়তান বিশ্বজুড়ে
উলঙ্গ হতে রয় ।
তাতে কী আসে যায় নির্লজ্জের
কোথা মান লজ্জা ভয়?
বেহায়া শয়তান নিজেদের সাথে
ভাসায় সারাটি দেশ,
পালিয়ে বাঁচবে নিজেরা যখন
বিদেশে সম্পত্তি বেশ।
জাগো জনগণ হও একমন
শয়তান বে- চারা কর।
ইহাদের পাপে কেন মহাতাপে
অনর্থে দগ্ধ হয়ে মর?
আপনিও পাঠাতে পারেন আপনার এলাকার তথ্য, আপনার লেখা ছড়া, কবিতা, ছোটগল্প বা আপনার আঁকা ছবি।
আমরা বিচার বিশ্লেষণ করে শর্তসাপেক্ষে তা সর্বসমক্ষে প্রকাশ করব, আপনাদের প্রিয় এই ওয়েবসাইটে।
আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সংযুক্ত হতে চাইলে এই লেখার উপর ক্লিক করুন 👈



Users Today : 2
Total Users : 397806
Views Today : 2
Total views : 536541
Who's Online : 1
Your IP Address : 216.73.216.30