

🪶 শ্রদ্ধা অর্ঘ্য লহ 🖋️
আজকে কত জ্বলবে দ্বীপ,জ্বালাবেন মহাজন
আমি কোথায় তেমন পাব দীন এ অভাজন?
বাঙ্গালীর তুমি সহস্র বর্ষের সাধনার ধন
গড়েছ কত অরূপ সৌধ, ভেঙেছ অচলায়তন।
রবির কিরণ অবারিত এমন থাকে না রূদ্ধ দ্বার
ব্যক্তি হোক্ বিশ্ব হোক্, হোক্ প্রকৃতি অপার,
দেশ হোক বিদেশ হোক চেনা-অচেনা জন
সবার তুমি হয়েছ কবি একান্ত প্রাণের ধন।
কাব্য গান শিল্প সঙ্গীত নাট্য চারুকলা
কোথায় তোমার নাই বা চিহ্ন সাহস করে বলা?
গঙ্গা পূজার তরেও যেমন লাগে গঙ্গাবারি
তোমার পূজায় তোমারই পুষ্প সবাই চয়নকারী।
তোমার পূজার ছলে সবাই প্রসাদ তোমার চান
আকুল হৃদয়ে অমৃত বারি তুমিই কর দান।
তুমি যে জাতির অন্তরের হৃদয় পদ্ম জুড়ে
কাছে দূরে সর্বত্রই কি অন্তরে বাহিরে।
সবার সঙ্গে যুক্ত তুমি সকল বন্ধ মুক্ত
কঠোর কৃপায় ঘা মেরে ভাঙিয়েছ ঘুম সুপ্ত।
নোবেল পেয়ে গর্বিত সবে, নোবেল তোমাতে গর্বিত
সহস্র নোবেল জয়ীর মধ্যে তুমি একা অদ্বিতীয় অবিজিত।
কবির কবি মহাকবি সহস্রধা তোমার দান
তুমিই জাতির অন্তরাত্মা বিশ্বাত্মা প্রাণ।
কবি তোমার চরণতলে কি অর্ঘ্য বা দিব?
প্রণামখানি কেবল রাখব পায় আশিসটুকু নিব।
আপনিও পাঠাতে পারেন আপনার এলাকার তথ্য, আপনার লেখা ছড়া, কবিতা, ছোটগল্প বা আপনার আঁকা ছবি।
আমরা বিচার বিশ্লেষণ করে শর্তসাপেক্ষে তা সর্বসমক্ষে প্রকাশ করব, আপনাদের প্রিয় এই ওয়েবসাইটে।
আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সংযুক্ত হতে চাইলে এই লেখার উপর ক্লিক করুন 👈



Users Today : 5
Total Users : 397785
Views Today : 6
Total views : 536492
Who's Online : 0
Your IP Address : 5.38.60.78