ফাইল চিত্র-
কাঁথি,পূর্ব মেদিনীপুর। কয়েকদিন আগে শ্বাসকষ্ট ও জ্বরের উপসর্গ নিয়ে কাঁথির এক ব্যবসায়ী কাঁথি মহকুমা হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

হাসপাতাল কর্তৃপক্ষ তার লালা রস সংগ্রহ করে কোভিট ১৯ পরীক্ষার জন্য পাঠিয়ে ছিলেন। গত বৃহস্পতিবার ওই ব্যক্তি রিপোর্ট পজিটিভ আসে। এরপর তাকে চিকিৎসা করা তড়িঘড়ি করে পাঁশকুড়া কোরোনা হাসপাতালে পাঠান কাঁথি হাসপাতাল কতৃপক্ষ। বড়মা হাসপাতালে ভর্তি হয়েছিলেন তারপর চিকিৎসা ব্যবস্থা চালু হয়েছিল। কিন্তু চিকিৎসাধীন থাকা অবস্থায় মৃত্যু হল ওই ব্যবসায়ীর।

চৌরঙ্গী মোড়, কাঁথি, নিজস্ব চিত্র,
পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি শহরের চৌরঙ্গী মোড়ে একটি জেরক্স এর দোকান রয়েছে ঐ ব্যক্তির । সূত্র মারফত জানা যায় ওই ব্যবসায়ী দীর্ঘদিন ধরে শ্বাস কষ্ট জনিত কারণে আক্রান্ত ছিলেন। বয়স ৬০ বছরের কাছাকাছি । বৃহস্পতিবার রিপোর্ট পজিটিভ আসার পরে চিকিৎসাধীন থাকাকালীন শুক্রবার দুপুরে ব্যবসায়ী মৃত্যুর খবর ছড়িয়ে যায় কাঁথি শহর জুড়ে। এই প্রথম কাঁথি শহর ও পূর্ব মেদিনীপুরের কোরোনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক আক্রান্ত রোগীর মৃত্যু ঘটলো। জানা গেছে সরকারের নিয়ম অনুসারে পরিবারের সমস্ত সদস্যকে মৃতদেহটি দেখতে সুযোগ করে দেয়া হবে। কিন্তু মৃতদেহ সৎকার এর দায়িত্ব গ্রহণ করবে সরকার কর্তৃপক্ষ।
আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সংযুক্ত হতে চাইলে এই লেখার উপর ক্লিক করুন 👈


Users Today : 2
Total Users : 397806
Views Today : 2
Total views : 536541
Who's Online : 0
Your IP Address : 216.73.216.84