ফাইল চিত্র, পটাশপুর, এগরা,
সারা দেশ জুড়ে লকডাউনের কারনে ১৮ই মার্চ ব্যাঙ্গালোর থেকে নার্সিং পড়ুয়া ছাত্রী যমুনা সাহু (১৯) নিজ গৃহ পটাশপুরে ফিরে আসে। বৃহস্পতিবার ৭ই মে পরিবারের সাথে মধ্যাহ্নের আহার গ্রহণের সময় অকস্মাৎ একটি ফোন আসায় ছাত্রীটি উঠে চলে যায় নিজ গৃহকক্ষে। অতঃপর সন্ধ্যা ঘনিয়ে এলে পরিবার পরিজনের মনে সন্দেহ ঘনীভূত হলে দরজায় ক্ষণিকের পীড়াপীড়ির পর দরজা ভেঙে কক্ষে প্রবেশ করলে ফ্যান থেকে ছাত্রীর ঝুলন্ত দেহ দেখতে পান।
পরিবারের লোকেরা পুলিশে খবর দিলে পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাঁথি হাসপাতালে প্রেরণ করে। পুলিশের প্রাথমিক অনুমান প্রেম ঘটিত কারনেই এই আত্মহত্যা হয়তো। পুলিশ মোবাইলের তথ্য বিশ্লেষণ করে ঘটনাটির সত্যতা খোঁজার চেষ্টা করছে।


Users Today : 2
Total Users : 397806
Views Today : 2
Total views : 536541
Who's Online : 0
Your IP Address : 216.73.216.123