ফাইল চিত্র, রামনগর, পূর্ব মেদিনীপুর,
লকডাউনের মধ্যকালিন সময় রামনগরের সাহাপুরে মামার বাড়িতে বেড়াতে এসে দুই কিশোর কিশোরী কে দামি চকোলেটের প্রলোভন দিয়ে নির্জন স্থানে পর্ন ভিডিও শুট করে শ্রীঘরে রামনগরের ইসলামপুর গ্রামের সুশোভন মন্ডল।
মামার বাড়ি বেড়াতে এসে সেখানকার স্থানীয় নয় বছরের কিশোরের সাথে আট বছরের কিশোরীর পর্ন ভিডিও বানানোর পরিকল্পনা করে। ভিডিও বানানোর জন্য প্রলোভন হিসেবে দামি চকোলেট দেয়ার লোভ দেখায়। নির্জন শুনশান জায়গা নির্বাচন করে রেকড়িং এর কাজ ও সম্পন্ন করে নেয় ধূর্ত যুবক। ঘটনাটি ঘটার কয়েকদিন অতিক্রম হওয়ার পর ভিডিওটি সুশোভনের মোবাইল থেকে ভাইরাল হয়ে গেলে , অতঃপর ভিডিওটি কিশোরীর পিতার হাতে এসে উপনিত হয়।

কিশোরীর পিতা মৈতনা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তমালতরু দাস মহাপাত্রের কাছে দ্বারস্থ হন। রামনগর থানার পুলিশ কিশোরীর বাবার লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে প্রাথমিক ভাবে যাচাই করে সুশোভনের নাম জানতে পারে। এই সন্ধিক্ষণে সুশোভন আত্ম গোপনের চেস্টা করে, কিন্তু পূর্ব মেদিনীপুর রেড জোন থাকার কারনে বাইরে পালিয়ে যেতে অসমর্থ হয়। পুলিশের তদন্তকারী দলের তৎপরতায় সুশোভনকে বুধবার সন্ধ্যায় গ্রেপ্তার করা হয়। এই ঘটনা সাথে কেউ জড়িয়ে রয়েছে কিনা তা খতিয়ে দেখছে তদন্তকারী দল। ধৃত আসামী তমলুক জেলা আদালতে জামিনের আবেদন করায় তা খারিজ করে দেন বিচারপতি।


Users Today : 2
Total Users : 397806
Views Today : 2
Total views : 536541
Who's Online : 0
Your IP Address : 216.73.216.123