ফাইল চিত্র, এগরা, পূর্ব মেদিনীপুর,
সৌমেন সেন, – এগরার বৈঁচা গ্রামের উদিত সংঘের তারা মা ও শনি মহারাজ মন্দির কমিটির দ্বারা ত্রাণ সামগ্রী বিতরণ। মন্দিরের উপার্জিত প্রনামির অর্থ সহযোগে গ্রামের দুঃস্থ ও নিপীড়িত মানুষের মধ্যে নিত্য প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী উপহার স্বরূপ তুলে দিলেন মন্দির কমিটি। ত্রান সামগ্রী সহ স্বাস্থ্য সচেতনতার জন্য মাস্ক বিতরণ করেন একশটি পরিবারের মধ্যে।সরকারি স্বাস্থ্য বিধি নিয়ম অনুসারে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে খিচুড়ি ভোগের আয়োজন করা হয়।

ফাইল চিত্র, এগরা, পূর্ব মেদিনীপুর,
এই ত্রান সামগ্রী বিতরণের সময়কালে উপস্থিত ছিলেন মঞ্জুশ্রী গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রকাশ রায় চৌধুরী এগরা দু নম্বর ব্লকের সহ সভাধিপতি শ্রীপতি প্রধান ক্লাবের সভাপতি অশোক নাজির এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী কালীপদ মাইতি সুকুমার জানা প্রমুখ।


Users Today : 2
Total Users : 397806
Views Today : 2
Total views : 536541
Who's Online : 0
Your IP Address : 216.73.216.123