ফাইল চিত্র, এগরা বাজকুল রাস্তা, পূর্ব মেদিনীপুর,
আজ সকালে এগরা-বাজকুল রাস্তায় নৈপুর পূর্ত দপ্তরের সামনে রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়রা তৎক্ষণাৎ পুলিশকে খবর দেন। পুলিশ এসে ওই ব্যক্তিকে উদ্ধার করে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহ সনাক্ত করনের পর পরিবারের কাছে জানা যায় মৃত ব্যক্তি পটাশপুরের তুপসিপাড় গ্রামের বাসিন্দা বছর পয়তাল্লিশ এর নাম মির আমির। বাড়ির লোকেদের থেকে জানা যায় বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেননি ওই ব্যক্তি। কি কারনে এই মৃত্যু এখনো ধোঁয়াশা ।পুলিশ মৃতদেহ কাঁথি হাসপাতালে ময়নাতদন্তে জন্য পাঠিয়েছে।


Users Today : 13
Total Users : 397799
Views Today : 33
Total views : 536529
Who's Online : 0
Your IP Address : 17.22.245.170