👨🏻🎨চন্দ্রাভ দাস
আমার ঠাকুর রবীন্দ্রনাথ
আলোকের এই ঝর্ণা ধারায়
বিচ্ছুরিত রঙের ছটায়
মেঘের কোলে রোদ হাসে
তালদিঘিতে নৌকা ভাসে
ধানের খেতে লুকোচুরি
নীল সবুজে সোনাঝুরি
আনন্দ যজ্ঞে - নূতন ডাক
জন্মদিনে পঁচিশে বৈশাখ।
ভোরের আলোয় পাখি কলরব
তুলির ছোঁয়ায় রবি উৎসব
লাবণ্যে পূর্ন প্রাণ
নীল দিগন্তে ফুলের গান
মল্লিকা বনে প্রথম কলি
তোমায় নিয়ে পথ চলি
জীবন থেকে মৃত্যু বরণ
কবিতা গানে তোমায় স্মরণ।
পরশমণির আগুন ছোঁয়ায়ে
মুক্তি তোমার আলোয় ধুলায়
নদীর পাড়ে পথে ঘাটে
পায়ের চিহ্ন নেই যে বটে
গীতবিতান সঞ্চয়িতা
দিনযাপনের মূলকথা
হৃদ মন্দিরে ঠাকুর তুমি
বিশ্বকবি তোমায় নমি।

আপনিও পাঠাতে পারেন আপনার এলাকার তথ্য, আপনার লেখা ছড়া, কবিতা, ছোটগল্প বা আপনার আঁকা ছবি।
আমরা বিচার বিশ্লেষণ করে শর্তসাপেক্ষে তা সর্বসমক্ষে প্রকাশ করব, আপনাদের প্রিয় এই ওয়েবসাইটে।
আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সংযুক্ত হতে চাইলে এই লেখার উপর ক্লিক করুন 👈




Users Today : 2
Total Users : 397806
Views Today : 2
Total views : 536541
Who's Online : 0
Your IP Address : 216.73.217.14
2 thoughts on “আমার ঠাকুর রবীন্দ্রনাথ”
Vishon sundar hoyeche
ধন্যবাদ 🙏 আপনার এই অমূল্য মতামত প্রকাশের জন্যে। 💐 এইভাবে আমাদের সাথে থাকুন, পাশে থাকুন।
মেদিনীকথা গ্রুপের তরফ থেকে সকল কাঁথি মহকুমাবাসীর জন্য নিয়ে এলো একটি ওয়েবসাইট- https://medinikotha.in
এই ওয়েবসাইটের মূল লক্ষ্য হলো কাঁথি মহকুমার অন্তর্গত এলাকাগুলির তথ্য যেমন- (স্থানীয় সংবাদ, ইতিহাস, সাহিত্য-সংস্কৃতি, পর্যটন, শিল্পকলা, ইত্যাদি) সর্বসমক্ষে তুলে ধরা।
আপনারা আপনাদের পছন্দের কাঁথি মহকুমা এলাকার তথ্য, ঘটনা (ফোটোগ্রাফ ও ভিডিও), আঁকা-ছবি, ছোটোগল্প, অণুগল্প, ছড়া, কবিতা, সংক্ষিপ্ত প্রতিবেদনধর্মী প্রবন্ধ, সরাসরি আমাদের কাছে তুলে ধরতে পারেন। প্রতিবার তথ্য প্রেরণের সময় আপনার নিজের ছবি ও নাম সহযোগে পাঠাতে হবে আমাদের কাছে।
আমরা আপনার প্রেরিত তথ্য বিচার বিশ্লেষণ করে website এ প্রকাশ করবো।
বি: দ্র: – [ কোনো কিছু প্রদানের সময় মনে রাখবেন আপনার প্রেরিত তথ্য যেনো সম্পূর্ণ রূপে আপনারই হয়, পরবর্তী সময়ে আপনার প্রেরিত তথ্য কোনো প্রকার চুরি বা ভুল প্রমাণিত হলে, আইনত সম্পূর্ণ দায়ভার আপনার উপর বর্তাবে। ]
আমাদের ওয়েবসাইটে কোন প্রকার রাজনৈতিক, ধর্মীয় ভাবাবেগে আঘাত সংক্রান্ত, জাতি ও বর্ণবিদ্বেষ মুলক খবর প্রকাশ করা হয় না।