ফাইল চিত্র,

রামমোহন
সমাজ যখন বিরুদ্ধে তোমার এগিয়ে ছিলে একা আঁধার কালো রাত অবসান নতুন সূর্য দেখা। নবজাগরণের আলো এলো হারালো অন্ধকার কোটি প্রণাম যুগাবতার চরণে তোমার। ছোট্ট মেয়ে কাঁদছে ভীষণ আগুনে তার ভয় বাবার কোলেই থাকবে সে নিরাপদ আশ্রয়। জ্যান্ত মেয়ে পুড়ছে রোজ সতী হওয়ার পুণ্য স্বামীর সাথে সহমরণ মায়ের বুক শূণ্য। সর্বনাশা আগুন চিতায় প্রাণের বিসর্জন মেয়ে মানুষের আর্তনাদ শুনলে রামমোহন। লড়াই করলে তুমি একা যুক্তি হাতিয়ার রদ করলে সতীদাহ নারীমুক্তির আধার। তুমিই প্রথম বুঝেছিলে মেয়ের কষ্ট ব্যাথা ভুলবোনা তোমায় কোনোদিন থাকবে মনে গাঁথা। ঈশ্বর এক ও নিরাকার শোনালে রামমোহন ব্রাহ্ম ধর্মের প্রতিষ্ঠাতা কুসংস্কারের দহন। জীর্ণ জরা সমাজ বুকে ঝলমলে রোদ আলো তোমার জন্য নীল আকাশ ঘুচলো সকল কালো। কেটে গেছে আড়াইশ বছর ভুলবোনা তোমার ঋণ ভারতবাসী রেখেছে মনে তোমার জন্মদিন।
আপনিও পাঠাতে পারেন আপনার এলাকার তথ্য, আপনার লেখা ছড়া, কবিতা, ছোটগল্প বা আপনার আঁকা ছবি।
আমরা বিচার বিশ্লেষণ করে শর্তসাপেক্ষে তা সর্বসমক্ষে প্রকাশ করব, আপনাদের প্রিয় এই ওয়েবসাইটে।
আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সংযুক্ত হতে চাইলে এই লেখার উপর ক্লিক করুন 👈




Users Today : 2
Total Users : 397806
Views Today : 2
Total views : 536541
Who's Online : 0
Your IP Address : 216.73.216.149