

( প্রাক্তন শিক্ষক )
বাঁশি যদি
মদনমোহন সুরে বাঁশি যদি গায়
উতল মনেরে ঘরে আর কি রাখা যায়?
জল ফেলিয়া জল ভরিতে গাগরিনী ধায়
ছল করিয়া সল ভরিতে চলে যমুনায়।
মদনমোহন...
রুনু ঝনু বাজে মল বাজে পাছে পায়
বাজে পাছে বাজে মল বাজে কানে যায়,
গরবিনী মল ফেলিয়া চোরা পথে ধায়,
নীল নীরে কালো ছায়া হেরে যমুনায়।
মদনমোহন..
সে মোহন বাঁশি যদি বাজে হিয়া মাঝে
অন্ধ হয়ে বন্ধ ঘরে থাকা কিবা সাজে,
কাজ কিবা বাজে কাজে কাজ কিবা লাজে?
যায় যদি ভেসে যায় কুল মান লাজ
সংসারের যত বোঝা বৃথা যত সাজ,
বাজে যদি মোহন বাঁশি বাজে প্রাণে আজ।
মদনমোহন...।
আপনিও পাঠাতে পারেন আপনার এলাকার তথ্য, আপনার লেখা ছড়া, কবিতা, ছোটগল্প বা আপনার আঁকা ছবি।
আমরা বিচার বিশ্লেষণ করে শর্তসাপেক্ষে তা সর্বসমক্ষে প্রকাশ করব, আপনাদের প্রিয় এই ওয়েবসাইটে।
আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সংযুক্ত হতে চাইলে এই লেখার উপর ক্লিক করুন 👈




Users Today : 18
Total Users : 397768
Views Today : 31
Total views : 536470
Who's Online : 0
Your IP Address : 196.176.173.4