

জন্মাষ্টমী
মিত্র বাড়ির দালান জুড়ে
সারি সারি পড়লো আসন
জন্মদিনে একশ গোপাল
পরনে তাদের নতুন বসন।
ঝকঝকে সব কাঁসার থালায়
গরম লুচি আলুরদম
মন্ডা মিঠাই তালের বড়া
নাড়ু ক্ষির চমচম।
গোপালরা তো অবাক ভীষণ
এতো খাবার একসাথে
তাদের জন্য বরাদ্দ রোজ
ভাত ডাল আলুভাতে।
আশ্রমেতে থাকে ওরা
ঠিকানাহীন ছেলেরা সব
মিত্রবাড়িতে ওদের নিয়ে
জন্মাষ্টমীর মহোৎসব।
মিত্র গিন্নি নিজের হাতে
দিলেন পায়েস সবার পাতে
বলেন 'ওরে তোরাই গোপাল
স্বপ্ন দেখি ভোর রাতে।'
বলেন ঠাকুর কপাল ছুঁয়ে
আছেন তিনি অনাথ সাজে
জন্মদিনে পাবি খুঁজে
দীন হীন বালক মাঝে।
নেই যে ওদের মা যশোদা
পায়নি হাত আদর মাখা
বুকে ওদের জড়িয়ে নিলে
পাবি তুই আমার দেখা।
ঠাকুর ঘরে পাথর গোপাল
মাথায় তাঁর ময়ূর পালক
হাতে নিয়ে সোনার বাঁশি
স্থির দৃষ্টি অপলক।
প্রাণটা বুঝি জুড়োয় তাঁর
দেখেন চেয়ে দুচোখ ভরে
রক্তমাংসের গোপালরা সব
মিত্র গিন্নির কোল জুড়ে।
ওরাই কৃষ্ণ ওরাই কানাই
ওদের মাঝেই গোপাল তুমি
ওদের মুখে হরিনামে
স্বার্থক আজ জন্মাষ্টমী।।
আপনিও পাঠাতে পারেন আপনার এলাকার তথ্য, আপনার লেখা ছড়া, কবিতা, ছোটগল্প বা আপনার আঁকা ছবি।
আমরা বিচার বিশ্লেষণ করে শর্তসাপেক্ষে তা সর্বসমক্ষে প্রকাশ করব, আপনাদের প্রিয় এই ওয়েবসাইটে।
আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সংযুক্ত হতে চাইলে এই লেখার উপর ক্লিক করুন 👈




Users Today : 2
Total Users : 397806
Views Today : 2
Total views : 536541
Who's Online : 0
Your IP Address : 216.73.216.78