

জল দাও
বাবুমশাইরা,একটু জল দাও
জল,জল,জল - - - ।
জল দাও আমার শরীরে, আমার পাদমুলে।
শুখা মাটি থেকে,ভুখা শরীরে
সুধারস আর আসে না।
এই দাবদাহে ,স্বপ্নরা ঝিমিয়ে-
শাখাভরা অভিমানী সোনালী সবুজ পল্লবে।
ওরা জাগুক,তোমাদের অকৃপণ জল সিঞ্চনে।
বাবুমশাইরা,একটু জল দাও
জল, জল, জল - - - ।
সেদিনের উৎসবে,ঘটা করে
বুকে হাত রেখে পুঁতে ছিলে ভূমে।
জল দিলে,মাটি দিলে - - -
আদর মাখা পরশে জমে ছিল আশ-
মৃদু বাতাসে একরাশ কিশলয় বলেছিল -
'ওহে বন্ধু!,পাশে থেকো বারোমাস ।'
উদার আকাশে,মুক্ত বাতাসে,সুহৃদ রোদ্দুরে
বেড়ে ওঠা স্বপ্ন ছিল মনে।
চৌরাস্তার ধারে,বাঁধানো মেরাপে,সাজানো ডায়াসে
বাবুমশাই , তুমি দিয়েছিলে স্লোগান -
"রোপন কর একদিন
পরিচর্যা কর দিনদিন।"
ছিল করতালি,গৌরবে উছলি সদা
কেউ বলেছিল - " আহা!যা বলেছেন দাদা।"
দিন যায়,সপ্তাহ, পক্ষও
পথের ধারে অযত্নে একা আজও।
দাবদাহে এই বুঝি যায় প্রাণ।
বাবুমশাইরা, আমাকে বাঁচান।
বাঁচতে চাই,বাঁচতে চাই - - -
বাঁচতে চাই তোমাদেরই জন্য।
বাবুমশাইরা, একটু জল দাও
জল,জল,জল - - - ।
আপনিও পাঠাতে পারেন আপনার এলাকার তথ্য, আপনার লেখা ছড়া, কবিতা, ছোটগল্প বা আপনার আঁকা ছবি।
আমরা বিচার বিশ্লেষণ করে শর্তসাপেক্ষে তা সর্বসমক্ষে প্রকাশ করব, আপনাদের প্রিয় এই ওয়েবসাইটে।
আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সংযুক্ত হতে চাইলে এই লেখার উপর ক্লিক করুন 👈




Users Today : 2
Total Users : 397806
Views Today : 2
Total views : 536541
Who's Online : 0
Your IP Address : 216.73.216.149