ফাইল চিত্র,

( প্রাক্তন শিক্ষক )
নাম
জন্ম - 24.05.1899 মৃত্যু -29.08.2022.
পিতা-ফকির আহমেদ।
মাতা-জাভেদা খাতুন।
রুদ্রবীণা কবির ওরে তুলেছে ঝঙ্কার
শিকল পরার ছলে শিকল টুটাব বারবার।
লাথি মেরে ভাঙ্গব তালা কা্রাগারের লৌহশালা
নটরাজ ভূতনাথের আমরা হলাম আসল চেলা।
রাখবে ধরে মোদের কে রে বাড়াব শির উচ্চ করে
নতশির হিমাদ্রি ওই যখন কাঁপাই তেজের ভরে।
জাতির নামে বজ্জাতি সব
কবির কণ্ঠ ভীষণ সরব
জাত জালিয়াত খেলছ জুয়া
দাঁড়ি-টিকির তুলে ধুয়া।
ওরে! সঙ্গত নয় বিভেদ করা
একই মায়ের পুত্র মোরা
বিভেদের বীজ পুঁতেছে ওরা
শোষণ যাতে সুবিধা করা।
একই আকাশ একই বাতাস মাটির ফসল সোনা
একই লাল রক্ত মোদের ঘামের পানি লোনা।
দারুণ তুফান জাতির বুকে নৌকা টলমল
রে!কাণ্ডারী ধর কষে হাল জাতির সম্বল।
ভেদাভেদের আগুন জ্বেলে করবে ওরা রাজ
মুছিয়ে দে তুই ভেদাভেদ ঘুচিয়ে দে তুই লাজ।
ওই যত অট্টালিকা রত্নের সম্ভার
শ্রমিক গড়েছে রক্তে, ফেলে ঘাম তার।
কবি কহে, মূল্য দিয়ে হয় নি রে পত্তন
পাই দিয়ে কোটি মূল্য করেছে লুণ্ঠন।
ভেঙ্গে ফেল ভেঙ্গে ফেল মনের কারাগার
বিদ্রোহ বিদ্রোহ ভাক তাই বারেবার।
ধর্ম্মধ্বজী টাক টিকি ওহে দাঁড়িধারী
নরকের দ্বার নয় তোর গর্ভধারী।
নারী বলে কারে তুই দিস্ পিছে ঠেলে
ওঁরই্ গর্ভে বুদ্ধ যীশু রাম কৃষ্ণ মেলে।
মহাবীর মহম্মদ আদি মহাজন
করিয়াছে করিতেছে করিবে শাসন।
বেদ বাইবেল কোরান পুরান ধর্ম্মগ্রন্থ যত
পবিত্র অন্তর হ',তে হয়েছে উদ্গত
কাবা বল গির্জ্জা বল মন্দির সুন্দর
সবসেরা ওরে ভোলা মনুষ্য অন্তর।
ভগবান বিষ্ণু বুকে ভৃগু পদ ফেলা
মনুষ্য বিজয় ওরে দেখ বই খোলা।
নর-নারী সাম্য-মৈত্রী বিপ্লবের গান
করেছেন মহীয়ান, কবিরে প্রণাম।
আপনিও পাঠাতে পারেন আপনার এলাকার তথ্য, আপনার লেখা ছড়া, কবিতা, ছোটগল্প বা আপনার আঁকা ছবি।
আমরা বিচার বিশ্লেষণ করে শর্তসাপেক্ষে তা সর্বসমক্ষে প্রকাশ করব, আপনাদের প্রিয় এই ওয়েবসাইটে।
আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সংযুক্ত হতে চাইলে এই লেখার উপর ক্লিক করুন 👈




Users Today : 2
Total Users : 397806
Views Today : 2
Total views : 536541
Who's Online : 0
Your IP Address : 216.73.216.149