

জন্ম – ৩০ শে এপ্রিল ১৯৬৪ মৃত্যু – ২৪ শে মার্চ ২০২২
কালবেলার কবিতা
প্রতিশ্রুতির চেয়ারে বসে আছে ---
অমানবিক নারকীয় লজ্জা...!
সূর্য ডুবে যাচ্ছে ক্রমশঃ মদ্যপের গেলাসে
অট্টহাসিতে নামছে , আঁধার দানব ।
আবাদি জমিতে অশালীন শব্দ চাষে
পৈশাচিক এক এক হত্যালীলায় ---
কেটে নিয়ে যাচ্ছে ওরা, লাশের ফসল ।
আসলে ঘর আর বারান্দাকে
এক করে ভাবতে শেখেনি বলে---
আগুন নেভাতেই আগুন জ্বালাচ্ছে ।
ইতিহাসের সেই আদিম মানব গুলো
পুনশ্চ জেগে উঠে দখল করছে ---
আমাদের সাধের সমাজ কুঠরি ।
তোমাকে সুন্দর উপহার দেবো বলে
একটা রক্তের দাগহীন ভোর পাইনি ।
কবি, তুমি বরং ---
সোনার বাংলার অশ্রু দিয়েই লিখে যাও
এক এক কালবেলার কবিতা ।
আপনিও পাঠাতে পারেন আপনার এলাকার তথ্য, আপনার লেখা ছড়া, কবিতা, ছোটগল্প বা আপনার আঁকা ছবি।
আমরা বিচার বিশ্লেষণ করে শর্তসাপেক্ষে তা সর্বসমক্ষে প্রকাশ করব, আপনাদের প্রিয় এই ওয়েবসাইটে।
আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সংযুক্ত হতে চাইলে এই লেখার উপর ক্লিক করুন 👈




Users Today : 20
Total Users : 397770
Views Today : 34
Total views : 536473
Who's Online : 0
Your IP Address : 188.64.11.12