

রঙে রঙে রঙিন হবো
এমন দিনে ইচ্ছে করে
রোজনামচার গল্প ভুলে
একগুচ্ছ হলুদ ফুল
জড়িয়ে নিই এলচুলে।
মুঠো ভরে আবির মাখাই
ছুঁয়ে দিই তোর গালে
সূর্য তখন দিচ্ছে ডুব
গোধূলি বেলায় কমলা লালে।
নাইবা থাকলো কৃষ্ণচূড়া
নাইবা থাকলো লাল পলাশ
তবু আমরা রঙিন হবো
ছুঁয়ে যাক বসন্ত বাতাস।
আজকে আমরা প্রজাপতি
রামধনু রঙ ইচ্ছে ডানা
চার দেওয়ালের বদ্ধ জীবন
চাইছে ছুঁতে আকাশখানা।
আটপৌরে অলস জীবন
রং আবীরের জাদু ছোঁয়া
এক নিমেষে বদলে দেয়
দুঃসাহসী ফাগুন হাওয়া।
প্রতীক্ষাতে দিন গুনি তাই
আসবে কবে বসন্তকাল
খেলবো হোলি মাখাবো রং
আগুন ফাগুন রং মশাল।
ঝরা পাতার ঝড়ো হাওয়ায়
দুঃখ বিষাদ উড়িয়ে দেবো
এই বসন্তে ফাগুন ছোঁয়ায়
রঙে রঙে রঙিন হবো।
আপনিও পাঠাতে পারেন আপনার এলাকার তথ্য, আপনার লেখা ছড়া, কবিতা, ছোটগল্প বা আপনার আঁকা ছবি।
আমরা বিচার বিশ্লেষণ করে শর্তসাপেক্ষে তা সর্বসমক্ষে প্রকাশ করব, আপনাদের প্রিয় এই ওয়েবসাইটে।
আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সংযুক্ত হতে চাইলে এই লেখার উপর ক্লিক করুন 👈




Users Today : 2
Total Users : 397806
Views Today : 2
Total views : 536541
Who's Online : 0
Your IP Address : 216.73.216.78