

আজ বসন্ত
রঙের উৎসব
চৈতি হাওয়ায় উড়ুক ঝরা পাতা
মফঃস্বল হোক এলোমেলো
দীর্ঘশ্বাসের সব গল্প ভুলে
সত্যি হোক রূপকথাগুলো ।
পূব আকাশে সিঁদুর গোলা লাল
বাসন্তী রাঙা এক সকালের ডাক
পলাশ শিমূল কৃষ্ণচূড়া লাল
এই বসন্ত আমায় ছুঁয়ে থাক।
মন কেমনের ফাগুন মাখা বাতাস
গন্ধে যেন মাতাল মাতাল নেশা
মহুয়া বনে মহুল ফুলে ফুলে
ছড়িয়ে যাক বসন্ত ভালোবাসা।
হৃদপিন্ডে ধামসা মাদল বাজে
এই বসন্ত তোর অপেক্ষায়
আকাশ বুকে আগুন ফাগুন চাঁদ
হলুদ আলোয় মোম জ্যোৎস্নায়।
ইচ্ছে করছে তোকে একটু ছুঁই
বসন্ত আজ ফাগুন অনুরাগে
রামধনু রঙ তোর শরীর জুড়ে
মাখাই তোকে আদরে সোহাগে।
আমরা দুজন রঙিন হবো আজ
আজ বসন্ত রঙের উৎসব
কমলা হলুদ সবুজ আবীর ঝড়ে
রক্তলাল হৃদয় অনুভব।
আপনিও পাঠাতে পারেন আপনার এলাকার তথ্য, আপনার লেখা ছড়া, কবিতা, ছোটগল্প বা আপনার আঁকা ছবি।
আমরা বিচার বিশ্লেষণ করে শর্তসাপেক্ষে তা সর্বসমক্ষে প্রকাশ করব, আপনাদের প্রিয় এই ওয়েবসাইটে।
আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সংযুক্ত হতে চাইলে এই লেখার উপর ক্লিক করুন 👈




Users Today : 2
Total Users : 397806
Views Today : 2
Total views : 536541
Who's Online : 0
Your IP Address : 216.73.216.46
1 thought on “।। আজ বসন্ত 🌈 রঙের উৎসব ।।”
Darun