

২১’ফেব্রুয়ারি’র চোখে জল
একটি রক্তে ভেসে যাওয়া লড়াইয়ের নাম--
মাতৃভাষার জন্য '৫২ এর আন্দোলন ,
একটি চোখ ছলছলে জল চোখে
মর্মান্তিক দিবসের নাম--২১'ফেব্রুয়ারি ।
রক্ত-লেখা একটি নির্মম ইতিহাসের নাম--
বাংলা ভাষার অধিকারে গুলিবর্ষণ....!
পুলিশের আগুন কার্তুজে যারা শহীদ
ছবি হয়ে গিয়ে দুলছে দেয়ালে----
সালাম, রফিক, জব্বার, শফিউল, বরকত
নিষ্পলক চোখে তাকিয়ে দেখছে----
আমাদের হালচালের বেহাল চলচ্চিত্র ।
অতঃপর উচ্চশিক্ষার প্রগতিশীল সভ্যতা
আজ বাং রে জি ভাষার শৌখিন কারিগর
মা-বাবা-গুরুজনেরা দুধের শিশুর মুখে---
ড্যাড্-ড্যাডি-মম্-মাম্মী সম্বোধনে কৃতার্থ ।
ভুলছে বাঙালি,জীবন বেচা জীবন্ত বাংলা ভাষা
ভুলেছে মাঝি-মাল্লার ভাটিয়ালি গান ,
দূর হতে ভেসে আসা বাউলের একতারায়
' মোদের গরব মোদের আশা
আ মরি বাংলা ভাষা....! '
বলছিলাম কি -----
দিবস কি শুধুই পালনের জন্য ধর্তব্য
নাকি ধর্তব্যের জন্য পালনীয় কর্তব্য....?
তবে, কচি লাউয়ের মাচায় এত পোকা কেন..?
আপনিও পাঠাতে পারেন আপনার এলাকার তথ্য, আপনার লেখা ছড়া, কবিতা, ছোটগল্প বা আপনার আঁকা ছবি।
আমরা বিচার বিশ্লেষণ করে শর্তসাপেক্ষে তা সর্বসমক্ষে প্রকাশ করব, আপনাদের প্রিয় এই ওয়েবসাইটে।
আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সংযুক্ত হতে চাইলে এই লেখার উপর ক্লিক করুন 👈




Users Today : 2
Total Users : 397806
Views Today : 2
Total views : 536541
Who's Online : 0
Your IP Address : 216.73.216.78
1 thought on “।। ২১’ফেব্রুয়ারি’র চোখে জল ।।”
Khub sundar hoyeche