ফাইল চিত্র,

জীবনানন্দ দাশ
জন্ম - 17.02.1899 মৃত্যু - 22.10.1954
পিতা - সত্যেন্দ্র দাশ।
মাতা - কুসুমকুমারী দেবী।
কবে?
ধান সিঁড়ি নদী বেয়ে
আবার আসিবে ফিরে
রূপসী বাংলার কবি
জীবনানন্দ দাশ।
এই 'মহাপৃথিবী'তে
'ঝরা পালক' যদি খসে
ধূসর কি হয় সঁপি
সে 'ধূসর পাণ্ডুলিপি'?
নাটোরের বনলতা
ভেজা ভেজা আঁখি পাতা
পাখীর নীড়ের মতো
আজো কি অপেক্ষা-রত?
হয়ত সজনীকান্ত
আজো রণে নয় ক্ষান্ত
তাই বলে কবি পান্থ
তুমি তো নহ সে ক্লান্ত।
'চিত্ররূপময়' ব'লে
বিশ্বকবি যাঁরে বলে
তাই তো 'মৃত্যুর আগে'
বড় তোমা ভালো লাগে।
কথা ছিল কবিতায়
পুনঃ ফিরে আসিবার
এসো এসো এইবার
জীবন-আনন্দ ধার।
আপনিও পাঠাতে পারেন আপনার এলাকার তথ্য, আপনার লেখা ছড়া, কবিতা, ছোটগল্প বা আপনার আঁকা ছবি।
আমরা বিচার বিশ্লেষণ করে শর্তসাপেক্ষে তা সর্বসমক্ষে প্রকাশ করব, আপনাদের প্রিয় এই ওয়েবসাইটে।
আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সংযুক্ত হতে চাইলে এই লেখার উপর ক্লিক করুন 👈




Users Today : 5
Total Users : 397749
Views Today : 9
Total views : 536437
Who's Online : 0
Your IP Address : 187.190.180.235