

মহালয়া
মুঠোভর্তি দুঃসাহসের রোদ
চোখে তোর আলোর উচ্ছাস
বুকের মধ্যে প্রতিরোধের আগুন
অপেক্ষাতে আমরা বারো মাস।
আসিস তুই শরৎ নীল মেখে
টুপ টুপ টুপ শিউলি ঝরা ঘাসে
আকাশ গাঙে তুলো মেঘের ভেলা
শাপলা শালুক দিঘির জলে ভাসে।
দিকে দিকে জয়ের শঙ্খ ধ্বনি
অনাচারে হাতে ধরিস ত্রিশূল
স্তোত্র পাঠে তোর মা আরাধনা
তোর হাতেই বিনাশ অসুরকুল।
অশুভ শক্তির নিধন যজ্ঞে মাগো
নির্ভয়া তুই -তুই মা দামিনী
ভয় শব্দ নেই মা অভিধানে
তুই মা দুর্গা মহিষাসুরমর্দিনী।
কখনো মা, -বাবার কোলে তুই
দক্ষ কন্যা ছোট্ট উমা যেমন
খেলে বেড়াস কাশ ফুলের বনে
আর পাঁচটা বাড়ির মেয়ের মতন।
বাংলাদেশের প্রতি ঘরে ঘরে
থাকিস মা তুই সব মেয়ের বুকে
সংসারেতে অন্নপূর্ণা তুই
এক সুতোতে বাঁধিস সুখে দুঃখে।
বুক পাঁজরে আগুন ধিকি ধিকি
অন্যায়ের তুই করিস প্রতিবাদ
একা মেয়ে একশ মানুষ সমান
নাইবা থাকলো তোর দশ হাত।
তুই তো মা ছড়িয়ে চতুর্দিকে
দুর্গা মানে নারীর পরিচয়
এগিয়ে চলিস দৃঢ় পদক্ষেপে
একলা মেয়ে বিশ্ব করিস জয়।
কখনো মা কখনো মেয়ে
কখনো কারোর বোন
আধার হয়ে থাকিস মাঝে
তুই যে আপনজন।
আসিস মা তুই ছদ্মবেশে
আমরা যে তোর কায়া
নারী শক্তির বোধন উৎসব
আলোর মহালয়া।
আপনিও পাঠাতে পারেন আপনার এলাকার তথ্য, আপনার লেখা ছড়া, কবিতা, ছোটগল্প বা আপনার আঁকা ছবি।
আমরা বিচার বিশ্লেষণ করে শর্তসাপেক্ষে তা সর্বসমক্ষে প্রকাশ করব, আপনাদের প্রিয় এই ওয়েবসাইটে।
আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সংযুক্ত হতে চাইলে এই লেখার উপর ক্লিক করুন 👈




Users Today : 2
Total Users : 397806
Views Today : 2
Total views : 536541
Who's Online : 0
Your IP Address : 216.73.216.46
1 thought on “।। মহালয়া ।।”
darun