

মা, তোর আসার সময় হল
মা, তোর আসার সময় হল
সাবধানে এবার আসিস।
তোর তৃতীয় নয়ন খোলা রেখে -
তৃতীয় ঢেউয়ের আগাম খবর আনিস।
লক্ষ্মীদের ঘরে বাড়ন্ত চাল
লক্ষ্মী পুজি কেমন করে?
লক্ষ্মী ভান্ডারের একটু আশা নিয়ে
মা লক্ষ্মীরা আজ দুয়ারে সরকারে।
সরস্বতী ঘরে ঝুলছে তালা
অন লাইনে ফিকে সরস্বতী- বন্দনা।
পুজোর পরে যেন সব ঘর খুলে যায় -
তোর মেয়ে সরস্বতীকে এবার বলনা।
গণেশ টা মা বড্ড মাথা মোটা
মগজে ঘিলু একটুও নেই।
ব্যবসাতে অনেক গণেশ উল্টে গেছে -
তবুও তোর গনেশের প্রথম আসা চাই।
কার্তিক টা মা বেশ গোলমেলে
কেউ বলে কৃতদার,কেউ বলে চিরকুমার।
কার্তিকের বরে কার্তিক আসে-
পড়ুয়া - কার্তিকরা আজ ঘরে ঘরে বেকার।
আপনিও পাঠাতে পারেন আপনার এলাকার তথ্য, আপনার লেখা ছড়া, কবিতা, ছোটগল্প বা আপনার আঁকা ছবি।
আমরা বিচার বিশ্লেষণ করে শর্তসাপেক্ষে তা সর্বসমক্ষে প্রকাশ করব, আপনাদের প্রিয় এই ওয়েবসাইটে।
আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সংযুক্ত হতে চাইলে এই লেখার উপর ক্লিক করুন 👈




Users Today : 2
Total Users : 397806
Views Today : 2
Total views : 536541
Who's Online : 0
Your IP Address : 216.73.217.61
1 thought on “।। মা, তোর আসার সময় হল ।।”
khub valo