ফাইল চিত্র,

( প্রাক্তন শিক্ষক )
বিজ্ঞানী অসীমা (মুখ্যোপাধ্যায়) চট্টোপাধ্যায়
জন্ম - 23.09.1917 মৃত্যু - 22.11.2006.
পিতা-ইন্দ্রনারায়ণ মুখার্জী।
মাতা-কমলাদেবী।
স্বামী- বরদানন্দ চট্টোপাধ্যায়।
আচার্য্য প্রফুল্লচন্দ্র আধুনিক কালে
ভেষজ-বিজ্ঞান দীপ গিয়েছেন জ্বেলে,
সেই দীপ যাঁরা আরো,আরো প্রজ্জ্বলিত
করেছেন, বিশ্ববঙ্গ গৌরবে মণ্ডিত
অসীমা তাঁদের মধ্যে অন্যতমা জন
'ভারতীয় বনৌষধি' সম্পাদিকা হন।
'যাহাতে অমৃত নেই তাহা লয়ে আমি কি করিব বলে দিন যাজ্ঞবল্ক্য স্বামী?'
একদিন যে জিজ্ঞাসা শাশ্বত সমান
বহ্মবাদিনী মৈত্রেয়ী কণ্ঠে পেয়েছিল স্থান,
সে অমৃতের পথে যাত্রা দেবী অসীমার
তাঁহার চরণ চুমি কোটি নমস্কার।
মহিলা ডি.এস.সি. প্রথম, খয়রা প্রফেসার,
সায়েন্স কং সভাপতি মহিলা প্রথম বার।
রাজ্যসভায় নারী বিজ্ঞানী তিনিই প্রথম
ঊনিশ'শ পঁচাত্তরে তিনি পদ্মভূষণ;
ওই বর্ষে তিনি ' উইম্যান অফ্ দি ইয়ার'
আন্তর্জাতিক নারীবর্ষে বিশ্বের মাঝার।
'কুরী ফ্যামিলি অফ্ ইণ্ডিয়া' নামে খ্যাত পরিবার
অনন্য গৌরবদায়িনী ভারত মাঝার।
ছাত্র বল শিষ্য বল অনুরাগী জন
শিশুর সারল্য হেরে মাতা হেন মন।
আজ যেন মনে হয় তেতাল্লিশ বর্ষকাল
পিছিয়ে হয়েছে যেন এমনি সকাল।
ক্লাসে যেন বসে আছি মোহমুগ্ধ হয়ে
ঘণ্টা কবে বেজে গেছে দেড়ঘণ্টা আগে
বোঝা কিন্তু যায় নাই অসীমা আবেগে।
এলো মনে ফিরে।
সার্থক জননী, কন্যা, বিজ্ঞানী গবেষিকা
সার্থক আবিষ্টকারী মরমিয়া অধ্যাপিকা।
আপনিও পাঠাতে পারেন আপনার এলাকার তথ্য, আপনার লেখা ছড়া, কবিতা, ছোটগল্প বা আপনার আঁকা ছবি।
আমরা বিচার বিশ্লেষণ করে শর্তসাপেক্ষে তা সর্বসমক্ষে প্রকাশ করব, আপনাদের প্রিয় এই ওয়েবসাইটে।
আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সংযুক্ত হতে চাইলে এই লেখার উপর ক্লিক করুন 👈




Users Today : 2
Total Users : 397806
Views Today : 2
Total views : 536541
Who's Online : 0
Your IP Address : 216.73.216.149