

ব্যবত্তারহাট, নন্দকুমার, পূর্ব মেদিনীপুর
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
“ অভাগীর স্বর্গ ” অসম্পূর্ণ থাকলো
আজো হলোনা দেখা
“ মহেশ ” কিন্তু গফুরের ভালোবাসায়
হয়েছে প্রকৃত সখা।
“ দেবদাস ”কে আজও পাওয়া যাবে
মদ ও গাঁজার ঠেকে
পারুও পাগল তার প্রেমেতে
চৈত্র কি বৈশাখে।
“ শ্রীনাথ বহুরূপী ”র রঙ্গ রসে
মেতেছিল নর-নারী
“ মেজদিদি ” তো তেমনি আছে
দুঃখ সারি সারি।
“ দেনাপাওনা ”র হিসেব একই আছে
জানাই সাফ সাফ
আজও নারী নির্যাতিত হয়
আগুনে দেয় ঝাঁপ।
“ শ্রীকান্ত ” এখন কোথায় আছে
কারো কি আছে জানা?
ইন্দ্রনাথের সাথে কি তার
মিটেছে বনিবনা।
“ পথের দাবী ” নিয়ে সমান তালে
উঠছে আওয়াজ ভারি
“ বৈকুন্ঠের উইল ” আজও হয়
সামনে এগিয়ে নারী।
“ পল্লীসমাজ ” অনেক বদলে গেছে
“ চরিত্রহীন ” এর ভিড়ে
“ বামুনের মেয়ের ” হাতে “ নববিধান ”
“ গৃহদাহ ” ঘরে ঘরে।
“ শেষ প্রশ্ন ”র উত্তর মেলেনি
“ বড়দিদি ”খুঁজেছিল
“ পন্ডিত মশাই ” দিয়েছে জবাব
“ দত্তা ” তা পেয়ে গেল ।
“ বিন্দুর ছেলে ” আজও হয়নি বড়
“ পরিণীতা ”রি বা কি পরিণতি?
“ বিরাজ বৌ ”উঠোনে দাঁড়িয়ে ভাবে
কিভাবে পাবে “ নিষ্কৃতি ” ।
এমনই প্রাণোচ্ছল শরৎ সকালে
জন্মে পূণ্য বঙ্গ ভূমি
অপরাজেয় বঙ্গের কথাশিল্পীর
চরণ যুগল চুমি ।
আপনিও পাঠাতে পারেন আপনার এলাকার তথ্য, আপনার লেখা ছড়া, কবিতা, ছোটগল্প বা আপনার আঁকা ছবি।
আমরা বিচার বিশ্লেষণ করে শর্তসাপেক্ষে তা সর্বসমক্ষে প্রকাশ করব, আপনাদের প্রিয় এই ওয়েবসাইটে।
আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সংযুক্ত হতে চাইলে এই লেখার উপর ক্লিক করুন 👈




Users Today : 2
Total Users : 397806
Views Today : 2
Total views : 536541
Who's Online : 0
Your IP Address : 216.73.217.108