ফাইল চিত্র,

( প্রাক্তন শিক্ষক )
কাদম্বিনী (বসু) গাঙ্গুলী
জন্ম - 18.07.1861 মৃত্যু - 03.10.1923
পিতা-ব্রজকিশোর বসু।
স্বামী-দ্বারকানাথ গাঙ্গুলী।
আঠার'শ একষট্টিতে কাদম্বিনীর জন্ম
বিহারের ভাগলপুর করে দিতে ধন্য।
প্রথম এন্ট্রাস পাশ তিনিই মহিলা
বি.এ.তে চন্দ্রমুখী (বসু) সাথে যায় বলা।
কলকাতা মেডিক্যাল কলেজেতে তিনি
তিরাশিতে প্রথম ছাত্রী জানি বেশ জানি।
অধ্যাপক বিরূপতায় ফেল মেডিসিনে
প্রথম নারী ডাক্তার জাতি তবু ভনে।
উদার দ্বারকানাথ স্বামী উৎসাহতে
ডাক্তারী আরো ডিগ্রি লণ্ডন হতে।
নেপালের রাজমাতা কাদম্বিনী পরে
খুশী হয়ে উপহার, আশীর্বাদে ভরে,
পঁচানব্বইতে যবে সেবা চিকিৎসায়
বঙ্গকন্যা রোগমুক্ত করে রাজমাতায়।
ঊননব্বইএ কংগ্রেসের পঞ্চম সম্মেলনে
কাদম্বিনী উপস্থিত নারী অন্য নয় সনে।
কংগ্রেসের নারী বক্তা তিনিই প্রথম
ঝরঝরে ইংরেজীতে মোহে জনমন।
নব্বইএ অধিবেশন কলকাতায় হলে
গাঙ্গুলীরে দেখা যায় প্রতিনিধি দলে।
ধন্যবাদ জ্ঞাপক যে প্রস্তাবটি শেষে
জানাইতে কাদম্বিনীই উপস্থিত এসে।
নারী বক্তা কাদম্বিনী যেথা যে প্রদেশে
সুবক্তা বলিয়া খ্যাতি লভেন বিশেষে।
অতএব সারা দেশ প্রতীক্ষিয়া রয়
বক্তারূপে যদি সেথা কাদম্বিনী হয়।
কলকাতা মহিলা সম্মেলনে উদ্যোক্তাও তিনি
বিচরণে মেঘমালা সত্য কাদম্বিনী।
বিহার উড়িষ্যা আদি পিছড় প্রদেশ
নারীর অবস্থা তথা জানিতে বিশেষ
বাইশে নিযুক্ত যে সরকারী কমিশন
অন্যতমা প্রতিনিধি কাদম্বিনী হন।
বিধবা বিবাহে তিনি কুপ্রথা অপসারে
স্বনির্ভর হতে কুটির শিল্পের প্রসারে।
সাহিত্য সেবায় তিনি সন্তান পালনে
'ট্রান্সভাল ইন্ডিয়ান'এ সভাপতি স্থানে।
অপমান অপসারে আগামীর তরে
যেতে হল কোর্টে তাঁরে পথ পরিস্কারে।
চরিত্র হননী নেতা পরেশচন্দ্র পাল
শাস্তি জেল জরিমানা বিচারে বহাল।
বীজ যেন উপ্ত হল সুপ্ত মনোমাঝ
প্রেরণা প্লাবনে দেখি মহিলা সমাজ।
অন্তরের ইচ্ছা যদি অতি তীব্র হয়
বাধা কোথা? বাধা যেন বন্ধু হয়ে রয়।
প্রতিকুল ভাবে লোকে, প্রতিকুল নয়
সম্মানের শীর্ষে দিতে বুঝি সাথে রয়।
জীবনের শেষ দিন বাষট্টি বছরে
পঞ্চাশ টাকা আয় অপারেশন করে
কে জানত শেষ কৃত, শেষকৃত্য তরে
হায়!হায়!কাদম্বিনী কোথা গেল সরে!
আরবার কাদম্বিনী এসো মোর দেশে
জ্যোর্তিময়ী কন্যা দাও প্রভাত বিশেষে।
হৃদয়ের কালরাত্রি হোক্ অবসান
ঘুচে যাক ক্লান্তি ভ্রান্তি সব অপমান।
আপনিও পাঠাতে পারেন আপনার এলাকার তথ্য, আপনার লেখা ছড়া, কবিতা, ছোটগল্প বা আপনার আঁকা ছবি।
আমরা বিচার বিশ্লেষণ করে শর্তসাপেক্ষে তা সর্বসমক্ষে প্রকাশ করব, আপনাদের প্রিয় এই ওয়েবসাইটে।
আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সংযুক্ত হতে চাইলে এই লেখার উপর ক্লিক করুন 👈




Users Today : 2
Total Users : 397806
Views Today : 2
Total views : 536541
Who's Online : 0
Your IP Address : 216.73.216.149