

ব্যবত্তারহাট, নন্দকুমার, পূর্ব মেদিনীপুর
রথ
রথকে ঘিরে প্রতি বছর রথ যাত্রার মেলা হরেক রকম পসরাতে কান্না হাসির খেলা । জয় জগন্নাথ ডাকছে লোকে ধরে রথের রশি জয়ধ্বনিতে টানছে যে রথ গোটা নগরবাসী । জগন্নাথের রথটা দেখে সবাই হবে খুশি বলভদ্র, সুভদ্রাকেও দেখবে জগৎবাসী । নানান রকম দোকান কত বসছে মেলা জুড়ে হাঁক দিচ্ছে দোকানদারে আম কাঁঠালের ভিড়ে। জিলিপি আর পাঁপড় ভাজা মেলার প্রিয় খাদ্য রথের সাথে তাল মিলিয়ে বাজে সানাই বাদ্য। আনন্দতেও বিষাদ ঝরে দীন দুখিদের মেলা নুন আনতে পান্তা ফুরোয় কন্ঠে বিষম জ্বালা । রথের মেলায় হই হুল্লোড় ধনীর মুখে হাসি গরিব শিশু মেলার মাঝে পায়না হাতে বাঁশি । রথতো হলো এই সমাজের এগিয়ে যাওয়ার গতি গরিবের রথ গড়বে কবে জ্বলবে আলোর বাতি ।
আপনিও পাঠাতে পারেন আপনার এলাকার তথ্য, আপনার লেখা ছড়া, কবিতা, ছোটগল্প বা আপনার আঁকা ছবি।
আমরা বিচার বিশ্লেষণ করে শর্তসাপেক্ষে তা সর্বসমক্ষে প্রকাশ করব, আপনাদের প্রিয় এই ওয়েবসাইটে।
আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সংযুক্ত হতে চাইলে এই লেখার উপর ক্লিক করুন 👈




Users Today : 2
Total Users : 397806
Views Today : 2
Total views : 536541
Who's Online : 0
Your IP Address : 216.73.217.108
2 thoughts on “🛕।। রথ ।।🛕”
Darun hye6e lekha gulo
ধন্যবাদ 🙏 আপনার এই অমূল্য মতামত প্রকাশের জন্যে। 💐 এইভাবে আমাদের সাথে থাকুন, পাশে থাকুন।
মেদিনীকথা গ্রুপের তরফ থেকে সকল কাঁথি মহকুমাবাসীর জন্য নিয়ে এলো একটি ওয়েবসাইট- https://medinikotha.in
এই ওয়েবসাইটের মূল লক্ষ্য হলো কাঁথি মহকুমার অন্তর্গত এলাকাগুলির তথ্য যেমন- (স্থানীয় সংবাদ, ইতিহাস, সাহিত্য-সংস্কৃতি, পর্যটন, শিল্পকলা, ইত্যাদি) সর্বসমক্ষে তুলে ধরা।
আপনারা আপনাদের পছন্দের কাঁথি মহকুমা এলাকার তথ্য, ঘটনা (ফোটোগ্রাফ ও ভিডিও), আঁকা-ছবি, ছোটোগল্প, অণুগল্প, ছড়া, কবিতা, সংক্ষিপ্ত প্রতিবেদনধর্মী প্রবন্ধ, সরাসরি আমাদের কাছে তুলে ধরতে পারেন। প্রতিবার তথ্য প্রেরণের সময় আপনার নিজের ছবি ও নাম সহযোগে পাঠাতে হবে আমাদের কাছে।
আমরা আপনার প্রেরিত তথ্য বিচার বিশ্লেষণ করে website এ প্রকাশ করবো।
বি: দ্র: – [ কোনো কিছু প্রদানের সময় মনে রাখবেন আপনার প্রেরিত তথ্য যেনো সম্পূর্ণ রূপে আপনারই হয়, পরবর্তী সময়ে আপনার প্রেরিত তথ্য কোনো প্রকার চুরি বা ভুল প্রমাণিত হলে, আইনত সম্পূর্ণ দায়ভার আপনার উপর বর্তাবে। ]
আমাদের ওয়েবসাইটে কোন প্রকার রাজনৈতিক, ধর্মীয় ভাবাবেগে আঘাত সংক্রান্ত, জাতি ও বর্ণবিদ্বেষ মুলক খবর প্রকাশ করা হয় না।