

( প্রাক্তন শিক্ষক )
যদি বনহংসী হ’তে
যদি বনহংসী হ'তে (তুমি)বনহংসী হ'তে!
ভেসে ভেসে পাড়ি দিতে পাড়ি দিতে সাথে!
কোন বাধা, বাধা নয় তুমি যবে পাশে
কি পাব কি পাব না যে কিবা যায় আসে ?
মাতা পিতা ভূমিরূপে দিত নাকো টান,
করো তরে এই মন নয় আনচান।
পিছে যা যা রয় পড়ে রয় শুধু পিছে,
ভেসে ভেসে পাড়ি খানি নয় শুধু মিছে।
আপেল মাটিতে পড়ে মা-মাটির টানে,
অভিকর্ষ নয় বাঁধা শুধু নিউটনে।
আপেক্ষিকতার দৃষ্টি আইনস্টাইনে,
পৃথিবী ছাড়িয়ে ব্যাপে এ বিশ্বভূবনে।
ফুল ফোঁটে ওই ডালে ওদের বাগানে,
সুবাস ছড়িয়ে পড়ে বেড়া কি সে মানে?
ওই পাখী আছে বাঁধা খাঁচার শিকলে,
বন্দী বটে দেহ তার মন উড়ে চলে।
ওই নদী বাঁধা হায় বাধের বন্ধনে,
বাষ্প ওড়ে, জল শুষে বায়ুতে, গহনে।
এই সীমা এ দেশের ও পাশে ও দেশ,
সমীর বহিয়া যায় মানে কি বিশেষ?
এই নিশি ওই চাঁদ কি যে মোহময়!
ভাগ করে নাই কেউ তাই মনে হয়।
সূর্য যবে উঁকি দেয় পুবের আকাশে,
অন্ধকার বন্ধ যত পালায় তরাসে।
যদি বনহংসী হ'তে (তুমি) বনহংসী হ'তে,
ভেগে যেত ভাগ কাঁটা ভেসে যেতে যেতে।
বল্গামুক্ত হ'লে পরে কোথা পিছু টান?
ভূমি ভূমা হ'তো জয় গেয়ে যেতো প্রাণ।
আপনিও পাঠাতে পারেন আপনার এলাকার তথ্য, আপনার লেখা ছড়া, কবিতা, ছোটগল্প বা আপনার আঁকা ছবি।
আমরা বিচার বিশ্লেষণ করে শর্তসাপেক্ষে তা সর্বসমক্ষে প্রকাশ করব, আপনাদের প্রিয় এই ওয়েবসাইটে।
আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সংযুক্ত হতে চাইলে এই লেখার উপর ক্লিক করুন 👈




Users Today : 5
Total Users : 397785
Views Today : 7
Total views : 536493
Who's Online : 0
Your IP Address : 191.113.10.108