নিজস্ব চিত্র,

প্রথম কদম ফুল
মেঘ বালিকার বুক চিরে
অঝোরে ঝরে আষাঢ় জল।
সবুজ পাতার ডালে ডালে
ফুল গুলো করে কোলাহল।
বাদল হাওয়ায় উঠল হেসে
প্রথম কদম ফুল।
বৃষ্টি জলে নেয়ে মাথা
সোনালী খাড়া চুল।
ইচ্ছে ডানায় উড়ে গিয়ে
কানে কানে বলি তোমায় -
চলো না,আজ দুজনে ভিজি
এই আষাঢ়ের জল - ঝরনায়।
জল তরঙ্গ খেলব সাথে
দুলবে ভেজা এলো চুল।
সলাজ হেসে পরিয়ে দেব
কানে কদম ঝুমকো দুল।
লেপটে ধরা শাড়ির খাঁজে
ঝরবে কদম স্বর্ণ রেনু।
হৃদয় তন্ত্রে উঠবে বেজে
প্রথম প্রেমের বেনু।
আপনিও পাঠাতে পারেন আপনার এলাকার তথ্য, আপনার লেখা ছড়া, কবিতা, ছোটগল্প বা আপনার আঁকা ছবি।
আমরা বিচার বিশ্লেষণ করে শর্তসাপেক্ষে তা সর্বসমক্ষে প্রকাশ করব, আপনাদের প্রিয় এই ওয়েবসাইটে।
আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সংযুক্ত হতে চাইলে এই লেখার উপর ক্লিক করুন 👈




Users Today : 2
Total Users : 397806
Views Today : 2
Total views : 536541
Who's Online : 0
Your IP Address : 216.73.217.14