🌥️ মহালয়া ⛅
ঘুম ভেঙে জাগছে শহর চন্ডী পাঠের সুর
পূব আকাশে রবির ছটায় রাত্রিকালো দূর।
বীরেন্দ্র কৃষ্ণের স্তোত্রপাঠ দরাজ সেই গলা
ঝরা শিউলির গন্ধমাখা হারানো ছেলেবেলা।
পুণ্যস্নানে ফুলে চন্দনে শঙ্খ ধ্বনিতে তর্পণ
দেবী-পক্ষের মহালয়ায় পিতৃ-পুরুষ স্মরণ।
আর কটা দিন পরে মাগো আসবে তুমি ঘরে
আকাশ বাতাস মুখরিত আগমনীর সেই সুরে।
নরম আলোয় সবুজ ঘাসে কাশ ফুলের দোলা
নীলআকাশে রোদ-নদীতে তুলো মেঘের ভেলা।
অতিমারীর কবল থেকে রক্ষা করো মাগো
অসুরনাসিনী সর্বমঙ্গলা এবার তুমি জাগো।
দিন গুনছি তোমার আসার শরৎ ক্যালেন্ডারে
দূর করে দাও দুঃখ কষ্ট সুখ আসুক হাত ধরে।
করোনার রক্ষাকবচ হয়ো তুমি মহামায়া
পুণ্য তিথির পুণ্য লগ্নে এই শরৎ মহালয়া।

আপনিও পাঠাতে পারেন আপনার এলাকার তথ্য, আপনার লেখা ছড়া, কবিতা, ছোটগল্প বা আপনার আঁকা ছবি।
আমরা বিচার বিশ্লেষণ করে শর্তসাপেক্ষে তা সর্বসমক্ষে প্রকাশ করব, আপনাদের প্রিয় এই ওয়েবসাইটে।
আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সংযুক্ত হতে চাইলে এই লেখার উপর ক্লিক করুন 👈




Users Today : 2
Total Users : 397806
Views Today : 2
Total views : 536541
Who's Online : 0
Your IP Address : 216.73.216.149