কাঁথি, পূর্ব মেদিনীপুর, কাঁথি পৌরসভা এলাকার ১১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। ১২ আগস্ট বুধবার সকালবেলা ওড়না দিয়ে ফাঁসি লাগিয়ে আত্মহত্যা করল সঞ্চারী দাস নামের বছর চব্বিশের এক যুবতী।

স্থানীয় সূত্রে থেকে জানা গেছে এক যুবকের সাথে অনেকদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল ওই যুবতীর। দুই পরিবারের মধ্যে প্রেমের সম্পর্ক মেনে না নেওয়ায় আত্মহত্যার পথ বেছে নেয় ওই যুবতী। পরিবারের লোকেরা অনেকক্ষণ ধরে ডাকাডাকি করার পরে দরজা না খোলায় সন্দেহ সৃষ্টি হয় বাড়ির লোকের। দরজা ভেঙে ঘরের মধ্যে প্রবেশ করলেন যুবতী ওড়নার সাথে সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবারের লোকেরা। তৎক্ষণাৎ পুলিশে খবর দিলে কাঁথি থানার পুলিশ এসে মৃতদেহটি কাঁথি মহকুমা হাসপাতালে ময়না তদন্তের জন্য প্রেরণ করে। এই ঘটনার জেরে চাঞ্চল্য সৃষ্টি হয় স্থানীয় এলাকায়।এই ঘটনার পরিপ্রেক্ষিতে তদন্তে নেমেছে কাঁথি থানার পুলিশ।
আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সংযুক্ত হতে চাইলে এই লেখার উপর ক্লিক করুন 👈



Users Today : 2
Total Users : 397806
Views Today : 2
Total views : 536541
Who's Online : 0
Your IP Address : 216.73.216.149