পেটুয়াঘাট, পূর্ব মেদিনীপুর, পেটুয়াঘাট মৎস্য বন্দরে হঠাৎ কয়েকটি ট্রলারে আগুন লেগে যায় । রাতের অন্ধকারে কিভাবে আগুন লাগলো এখনো জানা যায়নি । তবে দেখতে দেখতে অগ্নিকান্ডের প্রভাবে একটি ট্রলার সম্পূর্ন আগুনে ভষ্মীভূত হয়ে যায় ।

ফাইল চিত্র,
পাশে থাকা দুটি ট্রলারে আগুন লাগলেও পরে নিয়ন্ত্রণে আনেন স্থানীয় লোকেরা। এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এই অগ্নিকাণ্ড দেখতে পেয়ে স্থানীয়রা ছুটে আসে, জল দিয়ে ট্রলার গুলো আগুন নেভানোর চেষ্টা করে। পরিস্থিতি বেগতিক দেখে স্থানীয় কোস্টাল থানায় খবর দিলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ফাইল চিত্র,
স্থানীয় লোকদের প্রাথমিক অনুমান ট্রলারের ভেতরে রান্না করতে গিয়ে কোনো কারণবশত এই আগুন লেগেছে। ট্রলারের ভেতরে থাকা গ্যাস সিলিন্ডার বাস্ট হয় এক বিশাল ভয়াবহ অগ্নিকাণ্ডের রূপ ধারণ করে। এছাড়াও ভেতরে থাকা তেলের ড্রাম গুলির কারণে হয়তো এই আগুন এতো ভয়াবহ নিয়ে থাকতে থাকতে পারে।
আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সংযুক্ত হতে চাইলে এই লেখার উপর ক্লিক করুন 👈




Users Today : 2
Total Users : 397806
Views Today : 2
Total views : 536541
Who's Online : 0
Your IP Address : 216.73.217.108