
তুমি
কোনো একদিন নদীর পাড়ে তোমায় দেখেছিলাম
এলো চুল হাসি মুখ আকাশে বাতাসে এসে মিসছিলো
একমনে তাকিয়ে ছিলাম তোমার দিকে
চেয়েছিলাম অল্প ছোয়া পেতে তোমার নরম হাতের।
প্রথম দেখা প্রথম আলাপ আজও মনে পড়ে
মুচকি হাসি সেই চোখ আজও বুকে বেজে বেজে ওঠে
সমস্ত দুঃখ কষ্ট গুলোকে দিয়েছিলাম আমি ছুটি
তোমার সাথে তোমার পাশে চেয়েছিলাম থাকতে
অতি সুখ সহ্য হলনা আমার অভাগা কপালে
কোনো একদিন পড়ন্ত বিকেলে বজ্র বিদ্যুৎ এর ঝলকানি
কেড়ে নিয়ে গেলো তোমাকে আমার থেকে দূরে
নদী নালা পাহাড় পর্বত শৃঙ্গ চুড়া সব পেরিয়ে
নিয়ে গেলো তোমাকে আমাকে একা করে দিয়ে
আজ আমি একা সঙ্গী আমার দুঃখ কষ্ট
তবু হেরে আমি যাইনি কারণ হারতে তুমি শেখাওনি
তোমার কথা আজও আমার মনে পড়ে
যখন জোছনা রাতে মুগ্ধ বাতাসে আমি স্নান করি
আজও তোমার কথা আমার মনে পড়ে
যখন তোমার প্রিয় আয়নায় নিজের মুখ দেখি
কাঁদি না আমি কারণ কাদতে তুমি সেখাওনি
কষ্ট দুঃখ অভিমান জয় করে এগিয়ে যেতে বলেছে।
তাই করি আমি এতকাল ধরে তোমার কথা মনে করে
সেই তুমি আজ সেই তুমি হোয়েই আছো আমার অজানা ভবিষ্যতের দিকে চেয়ে
তুমি আজ শুধু তুমি হয়ে ই আছো আমার অজানা অন্তরে
এই তুমি আর সেই তুমি এক হয়ে জড়িয়ে আছো আমায়
আমার অন্তরাত্মা আমার ইহকালের কথা ভেবে।
চলেতো যাওনি তুমি আছো আমার কাছেই আমি হয়ে।।



Users Today : 2
Total Users : 397806
Views Today : 2
Total views : 536541
Who's Online : 0
Your IP Address : 216.73.217.61
2 thoughts on “তুমি”
খুব সুন্দর।
ধন্যবাদ এইভাবে আমাদের উৎসাহ প্রদানের জন্য।
মেদিনীকথা গ্রুপের তরফ থেকে সকল কাঁথি মহকুমাবাসীর জন্য নিয়ে এলো একটি ওয়েবসাইট- https://medinikotha.in
এই ওয়েবসাইটের মূল লক্ষ্য হলো কাঁথি মহকুমার অন্তর্গত এলাকাগুলির তথ্য যেমন- (স্থানীয় সংবাদ, ইতিহাস, সাহিত্য-সংস্কৃতি, পর্যটন, শিল্পকলা, ইত্যাদি) সর্বসমক্ষে তুলে ধরা।
আপনারা আপনাদের পছন্দের কাঁথি মহকুমা এলাকার তথ্য, ঘটনা (ফোটোগ্রাফ ও ভিডিও), আঁকা-ছবি, ছোটোগল্প, অণুগল্প, ছড়া, কবিতা, সংক্ষিপ্ত প্রতিবেদনধর্মী প্রবন্ধ, সরাসরি আমাদের কাছে তুলে ধরতে পারেন। প্রতিবার তথ্য প্রেরণের সময় আপনার নিজের ছবি ও নাম সহযোগে পাঠাতে হবে আমাদের কাছে।
আমরা আপনার প্রেরিত তথ্য বিচার বিশ্লেষণ করে website এ প্রকাশ করবো।
বি: দ্র: – [ কোনো কিছু প্রদানের সময় মনে রাখবেন আপনার প্রেরিত তথ্য যেনো সম্পূর্ণ রূপে আপনারই হয়, পরবর্তী সময়ে আপনার প্রেরিত তথ্য কোনো প্রকার চুরি বা ভুল প্রমাণিত হলে, আইনত সম্পূর্ণ দায়ভার আপনার উপর বর্তাবে। ]
আমাদের ওয়েবসাইটে কোন প্রকার রাজনৈতিক, ধর্মীয় ভাবাবেগে আঘাত সংক্রান্ত, জাতি ও বর্ণবিদ্বেষ মুলক খবর প্রকাশ করা হয় না।