ফাইল চিত্র, মেদিনীপুর শহরের ‘নির্ণয়’ নামক এক বেসরকারী হাসপাতালে সেবিকার শনিবার কোভিড19 পজিটিভ রিপোর্ট ধরা পড়ায় রবিবার বন্ধ হল হাসপাতাল। প্রসঙ্গত ঐ হাসপাতালে ভর্তি করা হয় পাঁশকুড়া থানার ক্ষীরপাইয়ের অবসরপ্রাপ্ত শিক্ষককে। ঐ শিক্ষক হৃদরোগের সমস্যা তে ভুগছিলেন তাই উনাকে নিয়ে আইসিইউতে ভর্তি করা হয়ছিলো, পরবর্তীকালে ওই রোগীর শারীরিক অবনতি দেখা গেলে কলকাতায় চিকিৎসার জন্য পাঠানো হয়। উনার চিকিৎসা করার জন্য যে সেবিকা নিয়োজিত ছিলেন তার করোনা পজিটিভ ধরা পড়ে। ওই সেবিকা ছাড়া আরো ২০ জন নার্স ও চিকিৎসককে প্রথমে হোম কোয়ারেন্টাইন এ রাখা হয়। পরবর্তীকালে লালারসের নমুনার রিপোর্ট পরীক্ষা হয়ে এলে তাদের সবার রিপোর্ট নেগেটিভ আসে শুধু ঐ সেবিকাকে ছাড়া।

ফাইল চিত্র,
এই ঘটনার পর ডাক্তারসহ 111 জন স্বাস্থ্যকর্মীকে হোম কোয়ারেন্টাইন এ রাখার নির্দেশ দেন পুলিশ সুপার দীনেশ কুমার। জেলা স্বাস্থ্য বিভাগের থেকে বলা হয়েছে “আতঙ্কিত হওয়ার কিছু নেই”।


Users Today : 2
Total Users : 397806
Views Today : 2
Total views : 536541
Who's Online : 0
Your IP Address : 216.73.217.61