ফাইল চিত্র,
ফরিদপুর, কাঁথি, পূর্ব মেদিনীপুর: মাতৃ দিবসে এখনো স্বপ্ন দেখেন ফরিদপুর বৃদ্ধাশ্রমের মায়েরা। সন্তান যতই অবহেলা করুক না কেন মায়েদের সন্তানের প্রতি এক অন্য অনুভূতি। কাঁথির ফরিদপুর বৃদ্ধাশ্ৰমের এমনই এক ছবি ভেসে উঠল , এই বৃদ্ধাশ্রমে ছিলেন অনেক বাসিন্দা মাতৃ দিবসকে উপেক্ষা করে তাঁদের মধ্যে অনেকেই বাড়িতে ফিরে গেছেন। কিন্তু ১৭ জন এখনো বাড়ি ফেরেননি এদের মধ্যে রয়েছে ৩নং তেলিপুকুরের সুপ্রীতি দেবী ১৪ বছর বয়স থেকে বাবাকে হারিয়েছেন এমনকি ভাইরাও কোনো খবর নেয় না । রয়েছেন ৭৪ বছরের বৃদ্ধা কোলাঘাটের পুষ্পলতা মাঝি, কিছুদিন আগেই তিনি এসেছেন, বিবাহিত দুই মেয়ে ও বয়স্ক স্বামী কে ছেড়ে এসেছেন এখানে ,কেউ একবারও খোঁজ নেয়নি তাঁর। এরকম ছেলেমেয়ে ও পরিবার থেকেও মনের কষ্টে রয়েছেন রামনগরের উর্মিলা দেবী , প্রতাপ দিঘির সুমিতা ভৌমিক,হরিপুরের মঞ্জু খাঁড়ার মত বাসিন্দারা।

ফাইল চিত্র,
মাতৃদিবস কে উপেক্ষা করে যে যেমন পেরেছেন তাদের মায়েদের শ্রদ্ধা জানিয়েছেন কেউ বাড়িতে কেউ সোশ্যাল মিডিয়ায় আবার কেউ বৃদ্ধাশ্রম থেকে তাদের মায়েদের বাড়ি ফিরিয়ে নিয়ে গিয়ে। সবার কপালে সুখ সয়না এমন চিন্তা ধারা উপর ভিত্তি করে তাঁরা রয়েছেন। এইসব মায়েদেরও অনেক স্বপ্ন ছিল কেউ হয়তো খোঁজ নেবে কেউ হয়তো আসবে আবার কেউ হয়তো বাড়ি ফিরিয়ে নিয়ে যাবে তাঁদের, কিন্তু এবারের মত তা স্বপ্ন হয়েই থেকে গেল।

ফাইল চিত্র,
একটা বাস্তব কথা মায়েদের মন তো কখনোই সন্তানের উপর কুদৃষ্টি ফেলতে পারেনা , এই বৃদ্ধাশ্রমে এমন স্বপ্ন দেখা মায়েদের কেউই তাদের সন্তানদের কটুক্তি করেননি বরং তাদের উদ্দেশ্যে বার্তা দিলেন “আমরা তো মা , সন্তান যতই কষ্ট দিক না কেন তার খারাপ আমরা কখনো মেনে নিতে পারবো না । এই লকডাউনের পরিস্থিতিতে তাদের সন্তান তাদের পরিবারকে নিয়ে যেন থাকে দুধে ভাতে।”


Users Today : 2
Total Users : 397806
Views Today : 2
Total views : 536541
Who's Online : 0
Your IP Address : 216.73.216.46