চিত্র – প্রীতয় বেরা,
কাঁথি, পূর্ব মেদিনীপুর, ৯ই মে, কাঁথি এসডিও অফিসের তরফ থেকে কাঁথি ব্যবসায়ী সমিতির ২৫ জন সদস্যকে নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। এই সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয় কাঁথি শহরের সকল বিপনী সোমবার থেকে খোলা যাবে নির্দিষ্ট নিয়ম-নির্দেশিকা ও স্বাস্থ্য বিধি মেনে। এই সভায় আরো অনেক কাঁথির ও বিশিষ্ট ব্যক্তবর্গ উপস্থিত ছিলেন।

ফাইল চিত্র, 
ফাইল চিত্র,
সকাল ১০টা হইতে বিকেল ৫:৩০ পর্যন্ত খোলা রাখা যাবে বিপনী গুলি, ঠিক সন্ধ্যে ৬ টা বাজার আগে সমস্ত বিপনী গুলি বন্ধ করতে হবে। ১০ ই মে থেকে পথে পথে মাইকিং এর মাধ্যমে এই তথ্য সকলের মধ্যে জানানোর ব্যবস্থা করা হবে।

ফাইল চিত্র,
সতর্কতা হিসেবে ক্রেতা বিক্রেতা উভয়ের মুখে মাস্ক পরে ও নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে কেন বেচা করতে হবে। ব্যবসায়ী সমিতির তরফ থেকে জানানো হয়েছে বিক্রয়জাত দ্রব্য বা সামগ্রী পুনরায় আর ফেরত হবে না। এই সিদ্ধান্তে খুশি ব্যবসায়ী মহল।

ফাইল চিত্র,
প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে কোন বিপনীর সামনে জমায়েত দেখতে পেলেই কড়া পদক্ষেপ নেবে পুলিশ।


Users Today : 1
Total Users : 397781
Views Today : 1
Total views : 536487
Who's Online : 0
Your IP Address : 103.73.47.240