ফাইল চিত্র,
পূর্ব মেদিনীপুর, সারা বিশ্বব্যাপী মানুষ যখন প্রাণঘাতী করোনার থাবায় জর্জরিত, এমন পরিস্থিতিতে মাথা উঁচু করে নিরলস পরিশ্রমের মাধ্যমে খাদ্যের যোগান দিয়ে চলেছে কৃষকেরা। আজ সেই কৃষিক্ষেত্রে অকালবর্ষনের প্রভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সমগ্র পূর্ব মেদিনীপুর জেলার চাষী ভাইয়েরা।

ফাইল চিত্র,
এছাড়াও এই বৃষ্টির প্রভাবে জমিতে এক হাটু জল দাঁড়িয়ে যাওয়ার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে চাষের ফসল। বিস্তীর্ণ এলাকার জমি আজ চারিদিক জল থৈ থৈ করছে। এই বৃষ্টির প্রভাবে ধান চাষের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছে চীনা বাদাম চাষও।

চিত্র- স্বপন রঞ্জিত, 
ফাইল চিত্র,
একটানা ৪৮ ঘন্টা বাদাম গাছের তলায় জল দাঁড়িয়ে থাকলে গাছের পচন ধরতে শুরু হয়, তাছাড়াও ধান জমিতে ফসল তোলার সময় হওয়ার কারনে এমন বৃষ্টির প্রভাবে ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে খাদ্যশস্য।

চিত্র – স্বপন রঞ্জিত।
একদিকে যেমন কোরোনা মোকাবেলায় আর্থিক সংকট দেখা দিয়েছে, অপরদিকে তেমন অকালবর্ষনের প্রভাবে চাষীদের রাতের ঘুম উড়ে গেছে। এই পরিস্থিতিতে কৃষকেরা সরকারের সাহায্যের আশায় দিন গুনছে।

ফাইল চিত্র।


Users Today : 2
Total Users : 397806
Views Today : 2
Total views : 536541
Who's Online : 0
Your IP Address : 216.73.217.61