

রাত দখলে
প্রতিবাদে নেমেছে মেয়ে
ঘুম ভাঙুক মায়ের এবার
রাতের কালো দখল করে
চলো আমরা হই সোচ্চার।
দিকে দিকে শঙ্খধ্বনি
মেঘ আড়ালে চাঁদ ফালি
আমরা সব ঘরের লক্ষী
খড়্গ হাতে রক্ষা কালী।
বুকের মধ্যে প্রলয় আগুন
ছড়িয়ে দেবো আগুন তাপ
জ্বলবি তোরা দহন জ্বালায়
পুড়বে তোদের সকল পাপ।
ভয় দ্বিধা ছুঁড়ে ফেলে
চোখের সাথে মিলিয়ে চোখ
মফস্বলের সব মেয়েরা
রাতের দখলে এক হোক।
মুখ বুঁজে থাকবোনা আর
বুঝিয়ে দেবো আমরা পারি
রাতের কালো রাতের আলো
রাত দখলে আমরা নারী।
রাত ফুরোলেই স্বাধীনতা
মেয়েরা আমরা মশাল হাতে
ভয় পেয়োনা ভারত মাতা
আমরা আছি তোমার সাথে।
আপনিও পাঠাতে পারেন আপনার এলাকার তথ্য, আপনার লেখা ছড়া, কবিতা, ছোটগল্প বা আপনার আঁকা ছবি।
আমরা বিচার বিশ্লেষণ করে শর্তসাপেক্ষে তা সর্বসমক্ষে প্রকাশ করব, আপনাদের প্রিয় এই ওয়েবসাইটে।
আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সংযুক্ত হতে চাইলে এই লেখার উপর ক্লিক করুন 👈




Users Today : 2
Total Users : 397806
Views Today : 2
Total views : 536541
Who's Online : 0
Your IP Address : 151.237.138.116