

স্বামী বিবেকানন্দ
আঠারোশ তেষট্টি খৃষ্টাব্দে
বারোই জানুয়ারী,
পরাধীন দেশে লভিলে জন্ম
মায়ের কোল আলো করি |
মাতা হ'লেন ভক্তিমতি
ভুবনেশ্বরী দেবী,
পিতা বিশ্বনাথ দত্ত
প্রখ্যাত আইনজীবী |
প্রেসিডেন্সি কলেজে প্রবেশিকায়
উত্তীর্ণ প্রথম হয়ে,
প্রাচ্য পাশ্চাত্যের লভিলে জ্ঞান
আরও কত বিষয় লয়ে |
বেদ উপনিষদ মহাভারত পুরাণ
গীতা পাঠে আগ্রহ,
দেশবাসীর চিন্তায় সবচেয়ে বেশি
চিন্তিতে অহরহ |
আঠারোশ একাশিতে প্রথম মিলিলে
তুমিও শ্রীরামকৃষ্ণ,
পাইলে সকল উত্তর তুমি
যত ছিল তোমার প্রশ্ন |
জীবন প্রবাহ ঘুরিল তব
ঠাকুরের মহান স্পর্শে,
নিজের জীবন বিলায়ে দিলে
মানবের উৎকর্ষে |
আঠারোশ চুরাশিতে পিতৃবিয়োগে
বুঝিলে কাকে বলে অনটন,
তবুও মা কালীর কাছে বিবেক বৈরাগ্য
চাহিল তোমার মন |
আঠারোশ ছিয়াশির ষোলই আগষ্ট
শেষরাত্রে কাশীপুরে,
ঠাকুর শ্রীরামকৃষ্ণ পৃথিবী ছাড়িয়া
চলিলেন বহুদূরে |
ছাড়িয়া গিয়াছেন অসমাপ্ত কাজ
তব পরমগুরু,
বরাহনগরে মঠ প্রতিষ্ঠা দিয়ে
করিলে সে সবের শুরু |
পাকাপাকিভাবে সন্ন্যাসী হ'লে
দূর করিতে সকল মন্দ,
দুরন্ত 'বিলে' নরেন থেকে
হইলে বিবেকানন্দ |
১৮৯৩ এ এগারই সেপ্টেম্বর
শিকাগো ধর্মসভায়,
হিন্দু ধর্মের মাহাত্ম ছড়ালে
যা এখনও চিত্তে ভাবায় |
স্মরণ করিলে তোমার বানী
মনে আসে তেজ বল,
আত্মবিশ্বাসে ভরপুর হয়
সকল তরুন দল |
উনিশো দুইয়ের চৌঠা জুলাই
যখন রহিলে ধ্যানমগ্ন,
করাল মৃত্যু বাছিয়া লইল
উহাই অন্তিম লগ্ন |
সবার হৃদয় ভগ্ন করিয়া
চলিলে অমৃত লোকে,
মুহ্যমান হইল ভারতবাসী
তোমায় হারাইয়া শোকে |
ক্ষাত্রবীর্য ব্রহ্মতেজ
স্বামী বিবেকানন্দ,
তোমার স্মরণে উত্থিত হয়
হৃদয়ে শুধুই আনন্দ |
আপনিও পাঠাতে পারেন আপনার এলাকার তথ্য, আপনার লেখা ছড়া, কবিতা, ছোটগল্প বা আপনার আঁকা ছবি।
আমরা বিচার বিশ্লেষণ করে শর্তসাপেক্ষে তা সর্বসমক্ষে প্রকাশ করব, আপনাদের প্রিয় এই ওয়েবসাইটে।
আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সংযুক্ত হতে চাইলে এই লেখার উপর ক্লিক করুন 👈




Users Today : 12
Total Users : 397798
Views Today : 29
Total views : 536525
Who's Online : 1
Your IP Address : 181.47.35.234