ফাইল চিত্র,

সবুজ ষষ্ঠী
এলো ভোলা মস্ত ঝোলা
প্রথম জামাইষষ্ঠী
কি আছে ওই ঝোলার মাঝে
ভাবছে জ্ঞাতি গুষ্টি।
ঝোলা ভরা আছে কি
কি এনেছে জামাই
জামা কাপড় শাড়ি ধুতি
কিংবা মন্ডা মিঠাই?
খাচ্ছে ভোলা লুচি মিষ্টি
ঝাল আলুর দম
ঢেকুর তুলে বললে ডেকে
সময় ভীষণ কম।
শাশুড়ি মা শশুর মশাই
চলুন আমার সাথে
গামছা কোদাল জল বালতি
সবাই নিন হাতে।
জামাই ষষ্ঠীর চাপে বুঝি
গেছেন ভুলে সবাই
পাঁচ ই জুন পরিবেশ দিবস
বললো হেঁকে জামাই।
ঝোলা ভর্তি আছে আমার
ফুল ফলের চারা
মাটির বুকে আনবো মোরা
সবুজ বসুন্ধরা।
এই বছরে জামাই ষষ্ঠী
অন্য ভাবে পালন
শশুর শাশুড়ি জামাই মিলে
করবো বৃক্ষ রোপন।
ফুল ফলেতে ভরবে গাছ
গাইবে পাখি গান
এই ধরাতে উঠবে বেড়ে
ছোট্ট সবুজ প্রাণ।
শশুর শাশুড়ি মেয়ে জামাই
থাকুক মিলেমিশে
জামাই ষষ্ঠী পালন হোক
সবুজ ভালোবেসে।
বছর ভর লাগাবো গাছ
হোক সকলের পণ
ফুলের গন্ধে ছড়িয়ে সুবাস
ষষ্ঠী উদযাপন।

সবুজ হৃদয়
বেশী দিন বাঁচতে হলে
শরীরকে সুস্থ রাখা চাই,
আর চাই চাই বললেই কি?
সহজে আমরা তা পাই!
বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ!
এগুলোতে সময় নষ্ট না করে,
অপচয় আর দূষণ রোধে -
গাছ লাগান বেশি করে৷
আপনি বাঁচুন, অপরকে বাঁচান
প্রিয় সমাজকে করুন রক্ষা,
সবুজ সবুজ হৃদয় গড়ার -
সবাইকে দিন গাছ লাগানোর দীক্ষা৷
আপনিও পাঠাতে পারেন আপনার এলাকার তথ্য, আপনার লেখা ছড়া, কবিতা, ছোটগল্প বা আপনার আঁকা ছবি।
আমরা বিচার বিশ্লেষণ করে শর্তসাপেক্ষে তা সর্বসমক্ষে প্রকাশ করব, আপনাদের প্রিয় এই ওয়েবসাইটে।
আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সংযুক্ত হতে চাইলে এই লেখার উপর ক্লিক করুন 👈




Users Today : 2
Total Users : 397806
Views Today : 2
Total views : 536541
Who's Online : 0
Your IP Address : 216.73.216.149