

ব্যবত্তারহাট, নন্দকুমার, পূর্ব মেদিনীপুর
কবি নজরুল
বিদ্রোহী কবি নাম ছিলো তাঁর
ভুলতে কি কেউ পারি?
চুরুলিয়া থেকে সেই দুখু মিঞা
মিলনের কারবারী ।
চায়ের দোকানে গ্লাস ধুতে ধুতে
মুখে মুখে শুরু পদ্য
সবার হৃদয়ে ছাপা হয়ে গেল
নাটক ছড়া ও গদ্য ।
লেটোর দলের পালাগানটাও
ছিল তাঁর ভালো রপ্ত
নিপীড়িত যত সর্বহারারা
হয়েছিল তাঁর ভক্ত ।
স্বাধীনতা সংগ্রামে সামনে থেকে
কলমের সাথে সন্ধি
রাজদ্রোহের শাস্তি মাথায় নিয়ে
কিছুদিন জেলে বন্দি ।
হিন্দু-মুসলমান মিলনী ছিলো তাঁর
সারা জীবনের সাধনা
দিকে দিকে গেয়ে সাম্যবাদের গান
সয়েছে শতেক যাতনা ।
মানব সেবায় সাহিত্য সাধনায়
আমরা তোমায় নমি
আজ কবি নজরুল প্রয়াণ দিনে
তোমার চরণ চুমি ।
আপনিও পাঠাতে পারেন আপনার এলাকার তথ্য, আপনার লেখা ছড়া, কবিতা, ছোটগল্প বা আপনার আঁকা ছবি।
আমরা বিচার বিশ্লেষণ করে শর্তসাপেক্ষে তা সর্বসমক্ষে প্রকাশ করব, আপনাদের প্রিয় এই ওয়েবসাইটে।
আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সংযুক্ত হতে চাইলে এই লেখার উপর ক্লিক করুন 👈




Users Today : 2
Total Users : 397806
Views Today : 2
Total views : 536541
Who's Online : 0
Your IP Address : 216.73.216.149