

🧑🍼 মা 🧕🏻
তোমার বুকে ফুলের গন্ধ
ছোঁয়ায় শীতলপাটি
স্তন্যসুধায় সঞ্জীবনী
তুমিই বপন মাটি।
ছিলাম তোমার গর্ভে মাগো
দশ মাস দশ দিন
চেনাও তুমি প্রথম আলো
আমার জন্মদিন।
আঁচল ঘেরা ছাউনি মায়া
তোমার কোলেই ঘর
তুমিই তো মা রক্ষাকবচ
যতই আসুক ঝড়।
তুমি আমার এক পৃথিবী
তোমার বুকে আকাশ
নদীর শব্দ তোমার বুকে
তুমিই মিঠে বাতাস।
ধারন করো মেঘ ঝঞ্ঝা
রোদ বারোমাস
কৃষ্ণচূড়ার ছায়া তুমি
তলায় বসবাস।
তিন ভুবনের আলো তুমি
তোমায় ছুঁয়ে দেখা
আমার স্বর্গ মর্ত পাতাল
তোমাতে মিশে থাকা।
আপনিও পাঠাতে পারেন আপনার এলাকার তথ্য, আপনার লেখা ছড়া, কবিতা, ছোটগল্প বা আপনার আঁকা ছবি।
আমরা বিচার বিশ্লেষণ করে শর্তসাপেক্ষে তা সর্বসমক্ষে প্রকাশ করব, আপনাদের প্রিয় এই ওয়েবসাইটে।
আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সংযুক্ত হতে চাইলে এই লেখার উপর ক্লিক করুন 👈




Users Today : 1
Total Users : 397751
Views Today : 1
Total views : 536440
Who's Online : 0
Your IP Address : 17.246.15.195