

গ্রীষ্ম কথা
নিদারুণ রোদে পুড়ছে অঙ্গ
জ্বরের লেখা লিখছে বুক
গ্রীষ্ম আবেগে পুড়ছে মন
রং তুলিতেই সারবে অসুখ।
অমোঘ আবেগ জানালা খুলে
গাইছে নবীন গান
কোমল ঠোঁটে ঝিলিক লাগায়
রোদ পড়া ওই যুবতী ঘাম।
আগুন আঁকা পিঠের মাঝে
দোল দিয়ে যায় কৃষ্ণচূড়া
আকাশে বাতাসে রঙের ছটা
তাই তোমায় আর আমায় নিয়ে
মত্ত আজ সারা পাড়া।
রঙিন আঁচল পাগলা হাওয়া
বইছে সুবাস ঠোঁটের কোণে
লিপস্টিকে আজ জাগছে বসন্ত
এই গ্রীষ্মের দগ্ধ দিনে।
আপনিও পাঠাতে পারেন আপনার এলাকার তথ্য, আপনার লেখা ছড়া, কবিতা, ছোটগল্প বা আপনার আঁকা ছবি।
আমরা বিচার বিশ্লেষণ করে শর্তসাপেক্ষে তা সর্বসমক্ষে প্রকাশ করব, আপনাদের প্রিয় এই ওয়েবসাইটে।
আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সংযুক্ত হতে চাইলে এই লেখার উপর ক্লিক করুন 👈



Users Today : 1
Total Users : 397742
Views Today : 1
Total views : 536425
Who's Online : 0
Your IP Address : 103.103.35.82