

( প্রাক্তন শিক্ষক )
বর্ষারম্ভ
বর্ষ আরম্ভে আপাতত বড্ড প্রয়োজন
দূরন্ত শীতল বায়ু প্রবল বর্ষণ।
বঙ্গাব্দ ১৪২৮ লয়েছে বিদায়
ঝরায়ে বাদল কেবল আঁখির কোণায়।
এর মধ্যে পাওনা যদি কিছু পাওয়া যায়
বিচারপতি মহামান্য অভিজিৎ গঙ্গোপাধ্যায়,
সোমা দাস স্মরণ করি প্রিয়াঙ্কা টিব্রেয়াল
প্রতিবাদী কন্যাদ্বয় সৌভাগ্যে বহাল।
মনে মনে কত শত করি আয়োজন
সুখী হোক বঙ্গবাসী বিশ্ববাসী জন।
নাহি হোক্ গৃহদাহ, নিষ্ঠুর ধর্ষন
অগ্নিতে না পোড়ানো হোক কোনই জীবন।
মস্তকে রয়েছে বুদ্ধি যে সব জনার
সেখানেতে হয় যেন বিবেক সঞ্চার।
ক্ষুদ্র ব্যক্তিগত স্বার্থ লোভ অসংযম
পরিহারে দেশ পাক্ শ্রেষ্ঠের আসন।
কেবল বক্তব্যে কিংবা লেখনী আগায়
উচ্চাদর্শ শুধু মাত্র স্থান নাই পায়,
তা যেন বিম্বিত হয় নিজ আচরণে
প্রার্থনা হে নববর্ষ! তোমার কারণে।
রামায়ণে রামচন্দ্র কহেন যেমন
তাই যেন হয় বর্ষে ভারতের মন।
বৃদ্ধগণ নাই যেথা সেই সভা নয়
ধর্ম্মাচারী নহে যদি বৃদ্ধ নাহি কয়।
সত্য যদি নাহি থাকে তাহা ধর্ম্ম নয়
ছলেতে আবৃত্ত সত্য, অসত্য নিশ্চয়।
("ন সা সভা যত্র ন সন্তি বৃদ্ধা
বৃদ্ধা ন তে যে ন বদন্তি ধর্ম্মম্।
নসৌ ধর্ম্মো যত্র ন সত্যমস্তি
ন তৎ সত্যং যচ্ছলেনানুবিদ্ধম।।")
অতএব নববর্ষ করি আমন্ত্রণ
পবিত্র হউক সব হৃদয় অঙ্গন।
আপনিও পাঠাতে পারেন আপনার এলাকার তথ্য, আপনার লেখা ছড়া, কবিতা, ছোটগল্প বা আপনার আঁকা ছবি।
আমরা বিচার বিশ্লেষণ করে শর্তসাপেক্ষে তা সর্বসমক্ষে প্রকাশ করব, আপনাদের প্রিয় এই ওয়েবসাইটে।
আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সংযুক্ত হতে চাইলে এই লেখার উপর ক্লিক করুন 👈




Users Today : 2
Total Users : 397806
Views Today : 2
Total views : 536541
Who's Online : 0
Your IP Address : 216.73.216.149