

১লা এপ্রিল
আজ সকালে যেই উঠেছি
ফোনে বন্ধু'র কল্
দীঘায় উঠেছে মৎস্য কন্যা
দেখবি যদি চল্ ।
আমি বললাম সকাল সকাল
বাজে কথা রাখ
রূপকথার ঐ মৎস্য কন্যা
রূপ কথাতেই থাক ।
বন্ধু বললো, আরে না না
ভাবছিস তুই মিছে
দেখবি চল্ সাংবাদিকে
দীঘা ছেয়ে গেছে ।
সত্যি বলছিস্, তাই নাকি রে
তোর সাথেই যাবো
কেমন তর মৎস্য কন্যা
গেলেই দেখতে পাবো ।
বন্ধু বললো, আরে শোন্
নিউ দীঘাতে যাবি
সেখানেতেই থাকবো বসে
আমার দেখা পাবি ।
দীঘায় খুঁজি তন্ন তন্ন
মৎস্য কন্যা কোথায়...?
বন্ধুকেও খুঁজে না পাই
কোথাও তো নেই সেথায় ।
মাথা গরম করে ভাবি
ফেরার আগে বাড়ি
ফোনে মিথ্যেবাদীটা কে
আচ্ছা করেই ঝাড়ি ।
হঠাৎ দেখি পকেটের ফোন্
বেজেই উঠলো শেষে
'এপ্রিল ফুল'এ ঠকলি কেমন
বললো বন্ধু হেসে ।
আপনিও পাঠাতে পারেন আপনার এলাকার তথ্য, আপনার লেখা ছড়া, কবিতা, ছোটগল্প বা আপনার আঁকা ছবি।
আমরা বিচার বিশ্লেষণ করে শর্তসাপেক্ষে তা সর্বসমক্ষে প্রকাশ করব, আপনাদের প্রিয় এই ওয়েবসাইটে।
আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সংযুক্ত হতে চাইলে এই লেখার উপর ক্লিক করুন 👈




Users Today : 2
Total Users : 397806
Views Today : 2
Total views : 536541
Who's Online : 0
Your IP Address : 216.73.217.148