

( প্রাক্তন শিক্ষক )
🖊️ কলমটা ✍️
হায়!হায়!তোর কলমটা
গভীর এখন রাত্রিটা
এসময়ে হারিয়ে যেতে
ক্যামনে হোল তোর মনটা?
হায়!হায়!তোর কলমটা!
সুপ্ত এখন নিশির ঘোরে
ক'জন থাকে জেগে ওরে?
এসময়ে কেমন ক'রে
হারাতে হোল মনটা?
হায়!হায়!তোর কলমটা!
ম(মন) ছেড়ে হায়! করলি কল
ক(কাজ) ছেড়ে উল্টিয়ে মল
ল(লাগ) ছেড়ে নয় হতিস্ কম
একেবারেই হারিয়ে গেলি
বলি, হোল এটা কি রকম?
কাজে এখন মন লাগে না
কলম বাগে তাই থাকে না
জুটিয়ে আছে অনেক দেনা
পাওনা বলে যা পাও না
সইবে না তোর সইবে না।
হায়!হায়!তোর কলমটা
হারিয়ে গেছে এমনটা!
আপনিও পাঠাতে পারেন আপনার এলাকার তথ্য, আপনার লেখা ছড়া, কবিতা, ছোটগল্প বা আপনার আঁকা ছবি।
আমরা বিচার বিশ্লেষণ করে শর্তসাপেক্ষে তা সর্বসমক্ষে প্রকাশ করব, আপনাদের প্রিয় এই ওয়েবসাইটে।
আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সংযুক্ত হতে চাইলে এই লেখার উপর ক্লিক করুন 👈




Users Today : 2
Total Users : 397806
Views Today : 2
Total views : 536541
Who's Online : 0
Your IP Address : 216.73.216.46