

।। আবার দেখা হোক শেন ।।
আবার দেখা হোক শেন
লাল অথবা সাদা বল হাতে
এক চিলতে সবুজ ঘেরা কোন বাইশ গজে।
ধীর, দৃপ্ত দুচার পা
শিল্পীর তুলির টানের মত নিখুঁত মোচড়
উৎকণ্ঠা উদ্বেগে একবিশ্ব জোড়া চোখ
এই বুঝি হিরোশিমা ফাটবে হৃদপিন্ডে।
অগুনতি স্মৃতি নিয়ে সহস্র রঙিন দিন
ফিরুক আবার, কোটি মনে, বাস্তবে।
আবার দেখা হোক শেন
লাল অথবা সাদা বল হাতে
এক চিলতে সবুজে ঘেরা ,স্বপ্নের বাইশ গজে।
কিছু চলে যাওয়া - অকারণ ,অহেতুক, না হলেই ভালো হতো। কিছু চলে যাওয়া - বড্ড দুঃখের।
আপনিও পাঠাতে পারেন আপনার এলাকার তথ্য, আপনার লেখা ছড়া, কবিতা, ছোটগল্প বা আপনার আঁকা ছবি।
আমরা বিচার বিশ্লেষণ করে শর্তসাপেক্ষে তা সর্বসমক্ষে প্রকাশ করব, আপনাদের প্রিয় এই ওয়েবসাইটে।
আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সংযুক্ত হতে চাইলে এই লেখার উপর ক্লিক করুন 👈




Users Today : 5
Total Users : 397776
Views Today : 6
Total views : 536480
Who's Online : 0
Your IP Address : 181.172.79.250