

জীবন-রত্ন
জীবন তুমি দেখেছো নানান মেলা
নানান খাদ্য জিনিস রকমারী ,
কেনা-বেচার মিলন মেলার ভিড়ে
গমগমিয়ে উদাস নর-নারী ।
ভিন্ন স্বাদের আর এক মেলা আছে
জানো নাকি নিশ্চিত বই মেলা...?
মন সরেনা ব্যস্ত গণ্ডী হতে
করো শুধুই ব্যস্ত ব্যস্ত খেলা ।
জীবন তুমি পাঠক নয়তো এখন
যন্ত্র সেজে নিজের কাজেই চলো ,
মাদুর পেতে, বই পড়া সেই দুপুর
শরৎ উপন্যাস হারিয়ে কোথায় গেল ।
বইয়ের মেলা, সৃষ্টি সুখের মেলা
জ্ঞানের আকর, বোবা ভাষার মাঝে ,
ঋদ্ধ হবে তুমিও অধিক বেশি,
পড়ো যদি, সকাল কিংবা সাঁঝে ।
পড়া-লেখা, লেখা কিংবা পড়া
সুখ দিয়ে যায় মনের শুক্ল পথে ,
জীবন-মৃত্যু, মৃত্যু-জীবন বেলায়
দাগ এঁকে যায় জ্ঞান-গরিমার সাথে ।
রাজা-উজির রত্নে যদি সাজে
শাস্ত্র-জ্ঞান না যদি তার থাকে ,
অহংকারের পাহাড় চূড়া ভাঙে
শূন্য-কলস বলবেই লোকে তাকে ।
জীর্ণ বেশে পথের ধূলা'র ফকির
যদি সাধক, পাঠক-সাধক থাকে ,
জ্ঞান ছাড়া সব মূল্যহীন তার কাছে
লোক-ভক্ত প্রণাম করে তাকে ।
জীবন তুমি, ভাবছো এসব মিছে
বই দিয়ে কি হবে জীবন গড়া..?
মানুষ-পশু , পশু-মানুষ হবে,
জীবন-আঁধার , মরণ বই ছাড়া ।
আপনিও পাঠাতে পারেন আপনার এলাকার তথ্য, আপনার লেখা ছড়া, কবিতা, ছোটগল্প বা আপনার আঁকা ছবি।
আমরা বিচার বিশ্লেষণ করে শর্তসাপেক্ষে তা সর্বসমক্ষে প্রকাশ করব, আপনাদের প্রিয় এই ওয়েবসাইটে।
আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সংযুক্ত হতে চাইলে এই লেখার উপর ক্লিক করুন 👈




Users Today : 4
Total Users : 397754
Views Today : 4
Total views : 536443
Who's Online : 0
Your IP Address : 17.241.75.182