

আগমনী
ঠাণ্ডা কুয়াশা গায়ে
মাঘের শেষ সময়ে
বৃদ্ধ শীত করে যাই যাই,
পার হয়ে ঋতু ধাপ
বসন্তের আবির্ভাব
তখন বেশি বাকি নাই |
পাতা ঝরা শেষ হয়
উঁকি মারে কিশলয়
বনে বনে গাছের পাতায়,
আমের মুকুল হ'তে
শিশির ঝরে প্রাতে
চুঁয়াইয়া ফোঁটায় ফোঁটায় |
ঠিক এই সুসময়ে
জ্যোৎস্নার আলো লয়ে
শ্রীপঞ্চমীর হয় আগমন,
মা শুভ্র হংসবাহিনী
সর্বশুক্লা বীনাপানি
মর্তে করেন অবতরন |
এক হাতে থাকে বীনা
অন্য হাতে জ্ঞান করুনা
পদতলে থাকে শ্বেত মরাল,
এইরূপে ধরণীতে
ভক্তদের বিদ্যা দিতে
মা আসেন চির অনন্তকাল |
আপনিও পাঠাতে পারেন আপনার এলাকার তথ্য, আপনার লেখা ছড়া, কবিতা, ছোটগল্প বা আপনার আঁকা ছবি।
আমরা বিচার বিশ্লেষণ করে শর্তসাপেক্ষে তা সর্বসমক্ষে প্রকাশ করব, আপনাদের প্রিয় এই ওয়েবসাইটে।
আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সংযুক্ত হতে চাইলে এই লেখার উপর ক্লিক করুন 👈




Users Today : 9
Total Users : 397780
Views Today : 12
Total views : 536486
Who's Online : 0
Your IP Address : 37.99.49.158