ফাইল চিত্র,

মাইকেল মধুসূদন দত্ত
জন্ম - 25.01.1824 মৃত্যু - 29.06.1873.
পিতা-রাজনারায়ণ দত্ত।
মাতা- জাহ্নবীদেবী।
হে বীর! তুমি তো অমিত প্রতিভাধর
উল্কাসম প্রজ্জ্বলিত মহাদ্যুতিধর
অনর্গল শ্লোক সব ভাসে তব মুখে
এক নদী সপ্ত পথে যায় ভেসে সুখে।
ভাগ্যিস্!ব্যাসের শর্ত করনি স্থাপন
সম্মুখে লেখক যারা আছে সপ্তজন।
যদি শর্ত আরোপন হ'য়ে যেত করা
তাহলে কি পেত বঙ্গ কাব্য মনোহরা?
'ব্রজাঙ্গনা' 'বীরাঙ্গনা' 'মেঘনাদ বধ'
কিংবা হোক্ না কেন 'তিলোত্তমা সম্ভব'
মূল লেখা দেখবার অবকাশ কই
অথবা বলাই ভালো ক্ষমতাও নেই।
তোমারেই করিয়াছি পূর্ণ সমর্থন
যত হোক্ দেবদ্বেষী অগ্নিসেবী জন!
তবে তুমি মহাবীর নিশ্চয় নিশ্চয়।
বাল্মীকির মেঘনাদ জীবিত কি রয়?
প্রাণে তো বটেই, মানুষের মনে নয়।
মেঘনাদ তব, মরে মনে বেঁচে রয়।
অলীক কুনাট্যে রঙ্গে মাতে বঙ্গজন
তাহে শোক উপজিল ওহে মহাজন।
'বুড়ো শালিকের ঘাড়ে রো' ঘুচে কি গেছে?
একেই কি বলে সভ্যতা সেই তো আছে।
তবু যদি আলোচনা 'চতুর্দশপদী'
এখানেতে একেবারে পাকা তব গদী।
দেড়শ বছর কাল হলেও হরণ
এর প্রতি ঝোঁকে মোর মত কতজন।
হায়!যদি অপব্যয়ে মত্ত নাহি হ'তে
অনাচারে কিছু যদি বেশী ছাড় দিতে
যদি এত দ্রুত নাহি হারাতে জীবন
আরো কত মণিমুক্তা পেত বিশ্বজন।
তবু অমরত্ব হেরি প্রভাব অক্ষয়
মধুভাণ্ডে মকরন্দ মধু মধুময়।
আপনিও পাঠাতে পারেন আপনার এলাকার তথ্য, আপনার লেখা ছড়া, কবিতা, ছোটগল্প বা আপনার আঁকা ছবি।
আমরা বিচার বিশ্লেষণ করে শর্তসাপেক্ষে তা সর্বসমক্ষে প্রকাশ করব, আপনাদের প্রিয় এই ওয়েবসাইটে।
আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সংযুক্ত হতে চাইলে এই লেখার উপর ক্লিক করুন 👈




Users Today : 13
Total Users : 397799
Views Today : 32
Total views : 536528
Who's Online : 0
Your IP Address : 181.20.83.185