

নিউ কন্টাই নার্সারি স্কুল
৩ য় শ্রেণী, বয়স ৯
আমি চাই
আমি চাই যে হতে এক প্রকৃতি কন্যা, চাইনা হতে রাজকন্যা। আমি চাই সারা দিন ধুলো কাদা মাখতে, আর প্রজাপতি -ফড়িং- শামুকের সাথে খেলতে। আমি চাই চুল খোলা রাখতে, আর চাই ফুল পাতা দিয়ে সাজতে। আমি চাই যে হতে এক প্রকৃতি কন্যা, নইকো রাজকন্যা। আমি চাই রোজ রোদ্দুর মাখতে, আর চাই পুকুর- নদীতে সাঁতার কাটতে। সারাদিন চাই শুধু গাছে গাছে চড়তে, আর চাই ফুল পাখিদের সাথে কথা বলতে। আমি চাই হতে প্রকৃতির মিতে। আমি চাই যে হতে এক প্রকৃতি কন্যা, চাইনা হতে রাজকন্যা। আমি চাই বৃষ্টিতে ভিজতে, আর ওই জলে নৌকা ভাসাতে। আমি চাই প্রকৃতির মিঠে হাওয়ায় প্রাণ জুড়াতে। আমি চাই বৃক্ষ রোপন করতে। আমি চাই পৃথিবীকে শস্য-শ্যামলা করে তুলতে। আর ফুলে-ফলে ভরিয়ে দিতে। আমি চাই শুধু হতে প্রকৃতি কন্যা, চাইনা হতে রাজকন্যা।।
আপনিও পাঠাতে পারেন আপনার এলাকার তথ্য, আপনার লেখা ছড়া, কবিতা, ছোটগল্প বা আপনার আঁকা ছবি।
আমরা বিচার বিশ্লেষণ করে শর্তসাপেক্ষে তা সর্বসমক্ষে প্রকাশ করব, আপনাদের প্রিয় এই ওয়েবসাইটে।
আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সংযুক্ত হতে চাইলে এই লেখার উপর ক্লিক করুন 👈




Users Today : 2
Total Users : 397806
Views Today : 2
Total views : 536541
Who's Online : 0
Your IP Address : 216.73.217.6
1 thought on “আমি চাই”
eto kam bayase khub sundar lekha